Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাপা-বেন মত বিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: June 25, 2011 | 1:32 AM

নিউইয়র্ক: গত ১৯শে জুন নিউ ইয়র্কে একটি আকর্ষণীয় বাপা-বেন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পেনসেল্ভিনিয়ার লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত  এ সভায় বাপার পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত বাপার যুগ্ম সম্পাদক, জনাব শরীফ জামিল। 

 

 এ সভায় বাপার পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত বাপার যুগ্ম সম্পাদক, জনাব শরীফ জামিল। তিনি বাংলাদেশের পরিবেশের সাম্প্রতিক পরিস্থিতি, বাপার কার্যক্রম, এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় প্রবাসীদের ভূমিকা সম্পর্কে তথ্যবহুল এবং অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন। তিনি জানান যে, নদ-নদী রক্ষা, বন এবং পাহাড়ী এলাকার পরিবেশ রক্ষা, পরিবেশসম্মত নগরায়ন, প্রভৃতি দীর্ঘমেয়াদী কার্যক্রমের পাশাপাশি বাপা বিভিন্ন চলতি ইস্যু নিয়েও আন্দোলন করছে। এরমধ্যে রয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন দ্বারা সুন্দরবন ধ্বংস করার পদক্ষেপ, খাবার পানির বাণিজ্যীকিকরণ, জ্বালানী খাতে গৃহীত বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ, প্রভৃতি। তিনি বাংলাদেশের পরিবেশ রক্ষা ও বাপার সমর্থনে বেনের মাধ্যমে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন, এবং আশা করেন যে, প্রবাসীরা আরও ব্যাপকভাবে এ ভূমিকা পালনে এগিয়ে আসবেন। শরীফ জামিলের বক্তব্যের সূত্র ধরে সভায় অত্যন্ত প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নিনি ওয়াহেদ, বদরুল আলম, খোরশেদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, সৈয়দ ফজলুর রহমান, ডঃ আলাউদ্দিন, সুব্রত বিশ্বাস, আলিম উদ্দিন, জিয়াউদ্দিন বাবুল, আহসানুল হক, রাসেল কবীর, ডঃ নজরুল ইসলাম, প্রমুখ। সভায় বাংলাদেশের পরিবেশ রক্ষায় বাপার নিরলস কাজের প্রশংসা করা হয়। সভায় দুঃখ প্রকাশ করা হয় যে, বাপা, অন্যান্য পরিবেশবাদী সংগঠন, এবং নাগরিকদের অবিরাম প্রচেষ্টা সত্ত্বেও বিভিন্ন সরকারী সংস্থা এবং বেসরকারী বাণিজ্যিক সংস্থা প্রায়শ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিককালে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক তুরাগ নদীর মাঝে পিলার স্থাপন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক মেঘনা নদীতে বাঁশের বেড়া স্থাপন এরূপ দুঃখজনক কার্যক্রমের উদাহরণ। 

 

সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, এসব ঘটনা দ্বারা হতাশ হয়ে পড়া ঠিক হবে না। বরং পরিবেশ আন্দোলনকে আরও জোরদার করতে হবে। সে লক্ষ্যে সকল প্রবাসী সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন উপজেলা ভিত্তিক প্রবাসীদের যেসব সমিতি আছে, তাদেরকে নিজ নিজ উপজেলার পরিবেশ রক্ষায় উদ্যোগী হতে হবে, এবং সেখানকার স্থানীয় বাপা শাখা এবং পরিবেশ আন্দোলনের সমর্থনে এগিয়ে আসতে হবে। এ প্রসংগে সভায় আনন্দ প্রকাশ করা হয় যে, নিউ ইয়র্কস্থ হবিগঞ্জ সমিতি ইতিমধ্যেই হবিগঞ্জের পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং বাপা-হবিগঞ্জ শাখার সমর্থনে এগিয়ে এসেছে। সভায় আশা প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ সমিতির উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যান্য উপজেলা সমিতিও অনুরূপ উদ্যোগ গ্রহণে এগিয়ে আসবেন।সভার শুরুতে বেনের নিউ ইয়র্ক, নিউ জার্সী, ও কানেকটিকাট শাখার নতুন সমন্বয়কারী হিসেবে সর্বসম্মতিক্রমে সৈয়দ ফজলুর রহমান নির্বাচিত হন। উল্লেখ্য যে, এ যাবত এটর্ণী তওফিক চৌধুরী এই দায়িত্ব পালন করছিলেন। তিনি আগামী মাসে আমেরিকা ছেড়ে নিউ-জিল্যান্ডে অভিগমন করছেন। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সৈয়দ ফজলুর রহমানকে অভিনন্দিত করা হয়, এবং সকলকে বেনের নিউ ইয়র্ক, নিউ জার্সী, ও কানেকটিকাট শাখাকে আগামীতে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 
ট্যাগ:
Situs Streaming JAV