Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাফা’র চিত্রাঙ্গদা মঞ্চায়ন, নিখুঁত পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: November 25, 2018 | 4:06 PM

https://www.youtube.com/watch?v=NMrz1JuD1NA&feature=youtu.be

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফা’র বার্ষিক নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ গত ২৪ নভেম্বর নিউইয়র্কের কুইন্স থিয়েটারে মঞ্চায়ন হয়েছে। “মায়ার খেলা”, “নকশী কাঁথার মাঠ” আর “চন্ডালিকা”র সাফল্যের পর এবার “বাফা” মঞ্চায়ন করলো চিত্রাঙ্গদা। এটি বাফার উদ্যোগে ও ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথের তৃতীয় নৃত্যনাট্য। বাফা’র প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের সাংগঠনিক কারিশমা এবং অনুপ কুমার দাসের নৃত্য পরিচালনায় একটি নিখুঁত পরিবেশনা ছিল এ চিত্রাঙ্গদা। কানায় কানায় পূর্ণ ছিল কুইন্স থিয়েটার হলঘরটি।

    
১২৬ বছর আগে, ১৮৯২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যনাট্য হিসেবে ‘চিত্রাঙ্গদা’ লিখে শেষ করেন। আর এর ৪৪ বছর পর ১৯৩৬ সালে সেই কাব্যনাট্যকে রূপান্তরিত করেন নৃত্যনাট্যে। মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত এই নৃত্যনাট্যের আখ্যানভাব একদিকে যেমন প্রথাগত, তেমনি এর বাণী সম্পূর্ণ আধুনিক।
চিত্রাঙ্গদা মনিপুরের অধিপতির দেবতা তোষনে তুষ্ট হয়ে স্বয়ং শিব এই বর দিলেন যে, এখন থেকে মনিপুর রাজবংশে কেবল পুত্রসন্তানই জন্ম নেবে। কিন্তু রাজপরিবারে জন্ম হয়ে গেলো কণ্যাশিশু চিত্রাঙ্গদার।
কণ্যা হলেও শিবের বর রক্ষার্থে রাজা চিত্রাঙ্গদাকে ছেলের মতো করে বড় করতে লাগলেন। চিত্রাঙ্গদা ধনুক চালনায় পারদর্শী হলো এবং যুদ্ধবিদ্যা রপ্ত করে হলো তেজস্বিনী।


এদিকে পঞ্চপান্ডবের এক পান্ডব অর্জুণ দীর্ঘ ব্রহ্মাচার দীক্ষা শেষ করে ভ্রমণ করতে করতে মনিপুর রাজ্যে এসে পড়লেন।
এরপর চিত্রাঙ্গদার পুরুষ যোদ্ধা স্বভাব কিভাবে পূর্ণাংগ নারীতে আর অর্জুনের ব্রহ্মাচার কিভাবে প্রেমিক পুরুষে জলাঞ্জলি হয় – সেই মানব-মানবীর কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের গীত, নৃত্য ও ধারাবর্ণনায় রূপ নিলো নৃত্যনাট্য চিত্রাঙ্গদায়।


চিত্রাঙ্গদায় অংশগ্রহণকারী শিল্পীরা সবাই এই প্রজন্মের, বেড়ে উঠেছেন প্রবাসে। অধিকাংশই স্কুল-কলেজ এর ছাত্র-ছাত্রী। নাট্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নৃত্যগুরু অনুপ কুমার দাস। কেন্দ্রীয় দুটি চরিত্র, চিত্রাঙ্গদা ও অর্জুনের চরিত্রে ছিল যথাক্রমে মার্জিয়া স্মৃতি ও অন্তরা সাহা। চিত্রাঙ্গদার চরিত্রে ছিল ঈশানী চৌধুরী। তাঁদের সঙ্গে সখী ও শিকারির দলের সদস্য হিসেবে যোগ দেয় নানা বয়সী ছেলে-মেয়েরা। ফরিদা ইয়াসমিন ও অনুপ কুমার দাস জানান, চিত্রাঙ্গদা মঞ্চায়নের জন্য দীর্ঘদিন ধরে প্রস্ততি নিয়েছিলেন তাদের ছেলে-মেয়েরা।

https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/vb.100001408454521/2069421716448090/?type=2&theater&notif_t=video_processed&notif_id=1543186770843027

https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/vb.100001408454521/2069421363114792/?type=2&theater&notif_t=video_processed&notif_id=1543186757218094

https://youtu.be/SXlxWr9PFN8

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV