নিউইয়র্কে বিপা ও শিল্পকলা একাডেমির অনবদ্য পরিবেশনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘এ মাটি নয় জঙ্গিবাদের-এ মাটি মানবতার’ কোরাসে বাঙালির হাজার বছরের সংগ্রামী ইতিহাসের ধারাবিবরণী উপস্থাপন করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা। নাচ আর গানে কেবলই ধ্বনিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাঙালির স্বাধীনতার অবিস্মরণীয় ঘটনাবলী। প্রবাস-প্রজন্মে বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে কর্মরত ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস’ তথা বিপার শিল্পীরাও ‘দিবে আর নিবে মিলাবে মিলিবে’ শীর্ষক এ অনুষ্ঠানে নিজেদের নতুন করে উপস্থাপনেও সক্ষম হন।
জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র সফররত ‘বাংলাদেশ সাংস্কৃতিক গ্রুপ’র ১০ শিল্পীর বিশেষ এ নৃত্যানুষ্ঠান হয় ‘বন্ধন : ফেস্টিভ্যাল অব কালচার’ ব্যানারে আয়োজন করা হয় গত ১৫ অক্টোবর কুইন্স প্যালেসে।
বিপার কর্মকর্তা এ্যানী ফেরদৌসের নির্দেশনায় শেখ সিরাজুল ইসলাম এবং জিয়াসমীন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এখানে আমি কিছু সুখবর দিতে চাই। সারাবিশ্বে সবচেয়ে পরিচিত সিডনী অপেরা হাউজের চেয়েও আকর্ষণীয় অপেরা হাউজ হচ্ছে ঢাকায় হাতিরঝিলে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে এই অপেরা হাউজ নির্মাণের জন্যে ৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প সাংস্কৃতিক মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।’ সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই ওপেরা হাউজ নির্মাণের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি চর্চায় নয়া মাত্রা যোগ হবে এটি বলার অপেক্ষা রাখে না।’
শিল্পকলার মহাপরিচালক বলেছেন, সকল জেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিজস্ব মিলনায়তনের পর ৪৯০ উপজেলায় শিল্পকলা একাডেমির শাখা চালু করা হয়েছে। অর্থাৎ সারাদেশেই সংস্কৃতি চর্চায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
লাকী বলেন, নতুন প্রজন্ম যাতে বাঙালি স্বত্তার সাথে জড়িয়ে থাকেন সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তাহলেই বিশ্বের পঞ্চম বৃহত্তম এই জনগোষ্ঠির সাংস্কৃতিক ঐতিহ্য সর্বত্র সমুন্নত রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং কন্সাল জেনারেল শামীম আহসানও শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহায়তা করেছে বিপা ও তার কর্মীরা।
সফররত শিল্পকলা একাডেমির এই টিম পরিবেশন করে ‘হাজার বছরের বাংলাদেশ’ নৃত্যনাট্য। এতে অংশ নেন অনিক বসু, কস্তুরী মুখার্জি, এ বি এম শহীদুল ইসলাম, স্মীতা দেব, নাজনীন আলম জুই, অন্তু মজুমদার, ঐন্দ্রিলা শরাবতী তিথি এবং মুনমুন বিশ্বাস।
অনুষ্ঠান শুরুতে বিপার শিশু-শিক্ষার্থীরা সমবেত কন্ঠে সঙ্গীত পরিবেশন করে। নেতৃত্ব দেন নিলুফার জাহান। এরপর বিপার কর্মকর্তা ও কন্ঠশিল্পী সেলিমা আশরাফ প্রথমে সমবেত কন্ঠে এবং পরবর্তীতে বেশ কটি জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। বিপার শিক্ষার্থী শিল্পীরা গানের সাথে চমৎকার নৃতেও অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








