Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী হুসেইন চৌধুরীর বর্ণাঢ্য সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 21, 2020 | 2:43 AM

https://www.facebook.com/watch/?v=4177049762324330

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী হুসেইন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি ২০ অক্টোবর মঙ্গলবার রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি অভিজাত পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের তরুণ ব্যবসায়ী-উদ্যোক্তা হুসেইন চৌধুরীকে এ সংবর্ধনা প্রদান করে। ডায়নামিক ভেঞ্চার, সিএন্ডসি ম্যানেজমেন্ট এলএলসি ও টপগ্র্যান্ড ফার্মেসির সিইও হুসেইন চৌধুরীর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বেশ ক’টি ব্যবসা পরিচালনা করছেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

গোল্ডেন প্যালেসের কর্ণধার ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, ফোনস ক্লাবের কর্ণধার ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী এবং  টি মোবাইল রিটেইল ব্যবসায়ী তারিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ব্যতিক্রমী এ আয়োজনে নিউইয়র্কে বসবাসরত হুসেইন চৌধুরীরর বন্ধু-বান্ধব, পারিবারিক সদস্য ও শুভানুধ্যায়ীরা যোগ দেন।

আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় সংবর্ধিত হুসেইন চৌধুরীকে। এসময় ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হুসেইন চৌধুরী বলেন, এ সংবর্ধনা আমার জীবনের অনন্য পাওয়া। এ সম্মাননা আমার আরো বহু দূর এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে।

তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে ব্যবসার মাধ্যমে দেশ-প্রবাসে মানব কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে দেশে বেশি বেশি বিনিয়োগেরও আহবান জানান।

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুনের সঞ্চালনায় ও সুন্দরবন গ্রোসারীর সিইও স্বপন তালুকদারের বিশেষ সহযোগিতায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি ও খলিল বিরিয়ানি হাউজের সিইও মোঃ খলিলুর রহমান, হালাল বীস অ্যান্ড বার্গারের সিইও ইমন খান, কমিউনিটি এক্টিভিস্ট ইমাদ চৌধুরী, সোহেল মিয়া, তৌফিক রহমান, ফাহিম আহমেদ, ফয়সল চৌধুরী, সুমন আহমেদ, মামুন আহমেদ, হাসান চৌধুরী, আশফাক চৌধুরী, ফজলুর রহমান, ইমন চৌধুরী, কামাল ইসলাম, ইফতেখার আহমেদ, শফিক আহমেদ, সালমান চৌধুরী, মমিন প্রমুখ। পরে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।

ট্যাগ:
Situs Streaming JAV