Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: May 27, 2019 | 3:55 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2345749982326867/

ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ২৬ মে রোববার ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সহ সভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষেদের বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই ইফতার আয়োজন বিশ্বনাথবাসীর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কুরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মুনাজাত পরিচালনা করেন মুফতি লুৎফুর রহমান কাসেমী। মাহফিলে সংগঠনের সদ্য প্রয়াত সদস্য মুক্তিযোদ্ধা আফসার মিয়া, আবদুল খালিক, কটন মিয়া, মাওলানা আব্দুল মতিন সহ দেশ, প্রবাসসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

অতিথিদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, মূলধারার রাজনীতিক হেলাল শেখ, সিপিএ আহাদ আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ. সাধারণ সম্পাদক শামীম ্হমেদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দীন, বালাগঞ্জ-ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মুহিবুল হক আনহার প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনের সভাপতি হাজি মনির আহমেদ, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ (জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ) ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরী, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মটিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম এবং কার্যকরী সদস্য তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী।

সংগঠনের সাবেক উপদেষ্টা আব্দুল হাই, কোষাধ্যক্ষ মাওলানা সিহাব উদ্দিন আহমেদ সহ সাবেক কর্মকর্তা, সদস্য সহ বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।
সভাপতি হাজি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ সফল ভাবে ইফতার মাহফিল সম্পন্ন করার জন্য কমিটির সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমিতির আয়োজনে অনুষ্ঠিতব্য বনভোজনে সকলকে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে সুন্দর ইফতার আয়োজনের প্রশংসা করে সকলকে ঐক্যবদ্ধভাবে সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV