নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র অসুস্থ কর্মকর্তাদের জন্য দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/3872317039561310
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র অসুস্থ কর্মকর্তাদের আরোগ্য কামনায় গত ২৪ জুন দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে আয়োজিত মাহফিলে বিশ্বনাথ প্রবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন। মাহফিলে সমিতির অসুস্থ সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক, উপদেষ্টা আলমাছ আলী, সাবেক উপদেষ্টা মো: আবদুল বারী সিকদার, চমক আলী, খলিলুর রহমান মাস্টার, শমসীদ খান ও লোকমান আহমেদের সুস্থতা সহ সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ছালিক আহমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

দোয়া-মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ পরিচালনা ও সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা একেএম আব্দুন নূর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সেবুল খান মাহবুব। সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল মনাফ ও মোহাম্মদ মাহমুদ হোসাইন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, হাজি মনির আহমেদ, মো. এহিয়া মেন্দী ও তৈয়বুর রহমান, সাবেক উপদেষ্টা মো: আবদুল বারী সিকদার, আমিরুল ইসলাম হিরন, মাওলানা আবু সাঈদ, ওলিউর রহমান, নাবিদ খান প্রমুখ। দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








