নিউইয়র্কে বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএ ইনক এর সাধারণ সভা ও নির্বাচন/সিলেকশন ২০১৮-২০১৯ গত ১২ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকাস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক বিগত ২ বছরের কার্যক্রম তুলে ধরেন। এরপর সমিতির কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম আর্থিক প্রতিবেদন পেশ করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ আয়-ব্যয় হিসাবের স্বচ্ছতার ভূয়সী প্রশংসা করেন। সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন, সহসভাপতি মো: মন্জুর আলম রবিন, সহ সভাপতি মো: মজিব উদ্দীন জেন্টু, সাংগঠনিক সম্পাদক মো: শমশের আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ প্রমুখ।
এরপরই শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। সংবিধান সংশোধন ও সংগঠনের বিভিন্ন কার্যক্রমের উপর উপস্থিত সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ। প্রশ্ন-উত্তর পর্ব শেষে মো: মনিরুল ইসলাম তার বক্তব্যে বিগত চার বছরের (দুই মেয়াদ) দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন এবং পরবর্তী কমিটিতে যারা দায়িত্বে আসবেন তাদের সার্বিক সহযোগীতা করার জন্য সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানান এবং তিনি নিজে সর্বপ্রকারের সাহায্য ও সহানুভূতির আশ্বাস দেন।
সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দের পরিচালনায় সভার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। পূর্ব নির্ধারিত ৯ সদস্যের নির্বাচন/সিলেকশন কমিটি মঞ্চে আসন গ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন ; আব্দুর রাজ্জাক খান (চেয়ারম্যান), মুক্তিযোদ্ধা মো: মফিজ আহমেদ, মো: আল জুবায়ের বাচ্চু, মো: আনোয়ার হোসেন, মো: মন্জুর আলম রবিন, আবুল কালাম আজাদ, মো: মনির আহমেদ, আবু মো: সাব্বির আহমেদ মতি এবং আহমেদ আলী। তবে, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান পারিবারিক কারণে অনুপস্থিত থাকায় কমিটির সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ তাঁর পক্ষে দায়িত্ব পালন করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য একটি করে আবেদন ফরম কমিটির নিকট জমা পড়ে যা সংগঠনের সভাপতি জনাব মো: মনিরুল ইসলামের মাধ্যমে নির্বাচন কমিটির সিনিয়র সদস্য জনাব মো: মফিজ আহমেদ এর নিকট হস্তান্তর করা হয় এবং নির্বাচন কার্যক্রম শুরু করার জন্য সিলেকশন কমিটিকে অনুরোধ করা হয়।
সভাপতি পদে একমাত্র প্রার্থী মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোজাফ্ফর হোসেনের কোন প্রতিদ্বন্দী না থাকায় তাদেরকে ২০১৮-২০১৯ সালের জন্য যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
পরে নির্বাচকমন্ডলীর সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মো: মফিজ আহমেদ নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
এ পর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আজিবর রহমান পাতা, উপদেষ্টা আল জুবায়ের বাচ্চু, সাইদুর রহমান ডন, মো: আনোয়ার হোসেন ও মো: আব্দুল খালেক প্রত্যেকেই সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
নব নির্বাচিত সভাপতি মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত মোজাফফর হোসেন তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সমিতিকে আরো শক্তিশালী ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








