Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বেঙ্গল সোসাইটির বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: December 27, 2019 | 12:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে গত ২৫ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর উদ্যোগে বাঙালী জাতির অহংকার ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহামুদ আইস চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, আবু তালেব চৌধুরী চান্দু, রানা মোঃ আয়াজ, জিয়াল ফাত্তা রিয়াদ, সিনিয়র সহ সভাপতি মোঃ জামিল আহমেদ, কোষাধ্যক্ষ বোরহান খান।

সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্যে একটি স্বাধীন দেশ গঠনের আশায় ৭ই মার্চ সেই ঐতিহাসিক ভাষন প্রদান করেছিলেন সেই ভাষনের প্রতি সম্মান রেখে বাংলার দামাল ছেলেরা একটি স্বাধীন ও সর্বভৌমত্ব দেশ প্রতিষ্ঠিত করেন। সেই দেশ স্বাধীন হয়েছে, জাতি সেই ক্ষুধা, দরিদ্র, দুর্নীতিমুক্ত দেশ এখনো গঠন হয় নাই।
বক্তারা বলেন, সঠিক মুক্তিযোদ্ধার তালিকা, মুক্তিযোদ্ধা নামদারী রাজাকারের সঠিক তালিকা প্রকাশ করতে হবে, বাংলাদেশ যত দিন থাকবে মুক্তিযুদ্ধের প্রতি জাতি চিরদিন সম্মান প্রদর্শন করবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশ জাতি একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত সোনার দেশ চায়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV