Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্যাপক আনন্দ উৎসাহে বাংলাদেশ সোসইটির বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: December 27, 2019 | 12:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনায় বাংলাদেশ সোসাইটির আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস-২০১৯। বাংলাদেশী বন্ধু হিসেবে পরিচিত মূলধারার জনপ্রতিনিধি, বাংলাদেশী কমিউিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আর প্রবাসীদের উপস্থিতিতে কনকনে শীতের রাতে উঞ্চ হয়ে উঠে কুইন্স প্যালেস মিলনায়তন।

গত ২২ ডিসেম্বর রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কুইন্স প্যালেস হচ্ছে বাংলাদেশী প্রবাসীদের সূতিকাগার। বক্তারা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে আরো বেশী সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের অর্থনেতিক উন্নয়নে প্রবাসীদের অব্যাহত অবদানকে স্মরণ করে বলা হয় প্রবাসী পরবর্তী প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করাসহ তাদেরকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানের প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জননেসার অনুপস্থিতিতে বক্তব্য রাখেন কনসাল শামীম হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ষ্টেট সিনেটর জন লুই, সিটি কাউন্সিলম্যান কস্টা, এটর্নী পেরী ডি সিলভা।

অনুষ্ঠানে প্রতিবছরের ন্যায় এবারো বিজয় দিবসে সম্মান জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্বাদের। এসময় আবেগ আর শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া শহীদদের, আহতদের এবং রণাঙ্গনের সকল বীরদের। বলা হয় এটি শ্রেষ্ঠ অর্জন, এটি বাংলাদেশীদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের প্রেরণা।

বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির প্রাক্তন সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, সাবেক সভাপতি নার্গিস আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সোসাইটর ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট জামাল আহমদ জনি সহ কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, হাজী মফিজুর রহমান, এমদাদুল হক কামাল, ওয়াসি চৌধুরী, শরাফ সরকার, মোস্তফা কামাল পাশা বাবুল, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। সোসাইটির কোষাধ্যক্ষ ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও অনুষ্ঠানের সদস্য সচিব আজাদ বাকের-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটর সভাপতি কামাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রশীদ আহমদ। এছাড়াও গীতা থেকে পাঠ করেন প্রদীপ ভট্টাচার্য। পরবর্তীতে সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মণিকা রায়ের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে এবং আরো নানা চাহিদা বিবেচনায় রয়েছে। সে তালিকায় আছে শুক্রবার জুম্মার দিনে যাতে প্রবাসীরা ফ্রী পার্কিং পেতে পারেন, যাতে স্বাচ্ছন্দে জুম্মার নামাজ আদায় করতে পারেন তারা। এ যাবত অর্জনের তালিকায় রয়েছে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলার প্রচলন, বাংলায় ড্রাইভিং পরীক্ষা দেয়ার সুযোগ, স্কুলে হালাল ফুডের ব্যবস্থা এবং অর্থ বরাদ্দসহ আরো বিভিন্ন সুযোগ বৃদ্বি।

অনুষ্ঠানে দেশাতœবোধক ছড়া ও কবিতা পাঠ করা হয়। এছাড়াও নতুন প্রজন্মের সাংস্কৃতি পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মুগ্ধ করে। এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে গত ১৩ ডিসেম্বর সোসাইটি কার্যালয়ে এবং ১৪ ডিসেম্বর ব্রুকলীনস্থ নোয়াখালী সমিতি কার্যালয়ে সোসাইটির উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV