Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সভা ১৮ নভেম্বর পুন:নির্ধারণ

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: October 27, 2018 | 5:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক অ্যান্ড ইসলামিক সেন্টারের সাধারণ সভার তারিখ পরিবর্তন করে আগামী ১৮ নভেম্বর রোববার পুন:নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় মসজিদের দু’তলায় এসভা অনুষ্ঠিত হবে।
পার্কচেষ্টার জামে মসজিদ ইনক অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ২৮ অক্টোবর রোববার সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ২৩ অক্টোবর মঙ্গলবার কার্যকরী কমিটির এক জরুরী সভায় সাধারণ সভার তারিখ পরিবর্তন নতুন তারিখ নির্ধারণ করা হয়। তিনি জানান, আজীবন ও সাধারণ সদস্যদের কাছে সভার চিঠি পাঠাতে গিয়ে সদস্যদের অনেকের ঠিকানায় ভুল ধরা পড়ায় সাধারণ সভার তারিখ পরিবর্তন করতে হয়।
পার্কচেষ্টার জামে মসজিদ ইনক অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া আজীবন ও সাধারণ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV