Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়ার বাসায় দুর্ধষ চুরি

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: December 29, 2016 | 12:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়ার বাসায় দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের দরজা ভেঙ্গে তার সর্বস্ব লুটে নেয়। এসময় বাসায় কেউ ছিল না। গত ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের পার্কচেষ্টার এলাকায় ১২৬৮ হোয়াইট প্লেইনস রোডে এ দু:সাহসিক চুরি সংঘটিত হয়।
আম্বিয়া মিয়া জানান, তিনি তার পরিবাবের সবাইকে নিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টায় ঘরে ফিরে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা, ভিতরে জিনিষ পত্র তছনছ, কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি জানান, চোরেরা তার ঘরে থাকা ৫৬ ইঞ্চি টিভি, ১টি লেপটপ, গেইম পিএসফোর, গেইম থ্রীডিএস, ১টি মোবাইল ফোন, ২টি নতুন জেকেট, নগদ আনুমানিক ৫/৬ হাজার ডলার এবং ১৭/১৮ ভরি স্বর্ণের অলঙ্কার নিয়ে যায়। ওই সময় তিনি স্থানীয় প্রিসেঙ্কটে কল করলে পুলিশ এসে সবকিছু লিপিবদ্ধ করে নিয়ে যায়। পুলিশি ইনভেষ্টিগেশন চলছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি বলে আম্বিয়া মিয়া জানান। এ দু:সাহসিক চুরির ঘটনায় ওই এলাকায় বাঙালী কমিউনিটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV