Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে মসজিদের বর্তমান কমিটি বাতিলের দাবি: ট্রাস্টিবোর্ডে সভাপতির আবেদন, শুনানী শুরু (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: December 3, 2020 | 5:27 PM

https://www.facebook.com/USANewsNY/videos/199169321824652

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের বর্তমান কমিটি বাতিলের দাবি জানিছেন সাবেক কর্মকর্তারা। গত ১ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠানে পার্কচেষ্টার জামে মসজিদের ‘কতিপয় অনিয়মের প্রতিবাদে’ শিরোনামে সাবেক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে এ দাবি জানান হয়। এদিকে, কার্যকরি কমিটির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরি সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া সহ কমিটির অন্যদের বিরুদ্ধে নির্বাচনী ও আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে লিখিত ভাবে ট্রাস্টিবোর্ড বরাবর আবেদন জানিয়েছেন। ট্রাস্টি বোর্ড গত মঙ্গলবার সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষকে পৃথকভাবে ডেকে তাদের শুনানী গ্রহণ করেছেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন সদ্য বিদায়ী কমিটির সহ সভাপতি আব্দুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কার্যকরী সদস্য আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সাবেক কর্মকর্তা সাব্বির কাজী আহমদ, শালিক সিকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে পার্কচেষ্টার জামে মসজিদের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাবেক কর্মকর্তারা বলেন, মসজিদের বর্তমান অবস্থার জন্য দায়ি বর্তমান ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশন। কারণ মসজিদের সদ্য বিদায়ী কমিটির ৮ কর্মকর্তা মসজিদের গঠনতন্ত্র লঙ্ঘন, ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম সহ নানা অভিযোগ উত্থাপন করে তাদের হস্তক্ষেপ কামনা করেছিল। কিন্তু তারা এ বিষয়ে কোন প্রদক্ষেপই গ্রহণ করেনি। তখন বাধ্য হয়েই বিদায়ী কমিটির ৮ কর্মকর্তা বাদী হয়ে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রীম কোর্টে পার্কচেস্টার জামে মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মসজিদ অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। একটি অবৈধ কমিটির নিয়ত্রণে চলে যায় মসজিদটি। এ অবৈধ কমিটি গঠনের দায় বর্তমান ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশন কোন অবস্থায়ই এড়াতে পারে না।
সংবাদ সম্মেলনে বর্তমান কমিটি বাতিল এবং মসজিদের আর্থিক অনিয়ম, দুর্নীতি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য ট্রাস্টি বোর্ডের নিকট দাবি জানান হয়।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর পার্কচেস্টার জামে মসজিদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু তৎকালীন কমিটির সহ সভাপতি আব্দুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, সদস্য আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন ও ফারুক আহমেদ বাদী হয়ে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রীম কোর্টে পার্কচেস্টার জামে মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় পার্কচেস্টার জামে মসজিদ ইনক, মসজিদের তৎকালীন ও বর্তমান সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ এবং মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরীকে। মামলার ডকেট নম্বর ২৬০৭৬৬-১৯।
মামলার প্রেক্ষিতে গত বছরের ২২ অক্টোবর নির্বাচনী কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন মাননীয় সুপ্রিম কোর্ট। পরবর্তীতে মাননীয় আদালত আবেদন শুনানী এবং নথি-পত্র পর্যালোচনা শেষে কোন প্রকার আপত্তি ছাড়াই গত ৬ মার্চ মামলাটি খারিজ করে দেন। প্রত্যাহার করে নেন নির্বাচনী কার্যক্রমের ওপর ইতেপূর্বে দেয়া স্থগিতাদেশ। সমস্ত কাজ যথারীতি চলতে পারে বলেও কোর্ট আদেশে বলা হয়।
কোর্ট আদেশ পাওয়ার পর নির্বাচন কমিশন ইতোপূর্বে স্থগিত হওয়া নির্বাচনী কার্যক্রম পুনায়য় শুরু করেন। পার্কচেষ্টার জামে মসজিদের ২০২০-২০২৩ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদে ২টি প্যানেল থেকে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন গত বছরের ১৯ অক্টোবর শনিবার। নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পূর্ণ প্যানেলে এবং ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে কেবল সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র দাখিল করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের এডুকেশন সেক্রেটারী প্রার্থী ওবায়েদ আনসারীর মনোয়নপত্র বাতিল হয়। অপরদিকে, ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে সভাপতি পদে সাব্বির কাজী আহমদ. সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে আরিফ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় এই প্যানেলের ৩ জনেরই মনোয়নপত্র বাতিল হয়ে যায়।
নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বি ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেলের মনোয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। গত ২১ মার্চ শনিবার সন্ধ্যায় পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী কমিশনার আজিজুল করিমের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) হারুন আলী, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, সদস্য : সোহান আহমদ, তারেক আহমদ, মো: আব্দুল গফুর ও কামরুল হাসান। ওই সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী বলেন, মাননীয় আদালত কর্তৃক পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন সংক্রান্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় আদালতের নির্দেশে পূর্বে স্থগিত হওয়া এ নির্বাচন অনুষ্ঠানে সকল বাধা দূরীভূত হয়। মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন যাবতীয় কার্যকম যথাযথভাবে পরিচালনা করে।

এদিকে, বর্তমান কার্যকরি কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে মসজিদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ ওঠেছে। মসজিদের বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি পরস্পরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও তুলছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ যে কোন দু’জনের স্বাক্ষরে অর্থ উত্তোলনের নিয়ম থাকলেও সভাপতির একক সিদ্ধান্তে সাধারণ সম্পাদকের এই ক্ষমতা বাতিল করা হয়েছে। এজন্য বর্তমানে মসজিদের আয়ের অর্থ সাধারন সম্পাদকের নির্দেশে ব্যাংকে জমা না রেখে তা সহ কোষাধ্যক্ষের জিম্মায় রাখা হচ্ছে বলে জানা গেছে। কার্যকরি কমিটির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরি সাধারন সম্পাদক আম্বিয়া মিয়া সহ কমিটির অন্যদের বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম, আর্থিক কেলেংকারী সহ নানা অভিযোগ এনে এর প্রতিকারের জন্য লিখিত ভাবে ট্রাস্টিবোর্ড বরাবর আবেদন করেছেন। ট্রাস্টি বোর্ড গত ১ ডিসেম্বর মঙ্গলবার সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষকে পৃথকভাবে ডেকে তাদের শুনানী গ্রহণ করেছেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। ট্রাস্টিবোর্ড পর্যায়ক্রমে কার্যকরি কমিটির বাকীদের শুনানীরও দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে। ট্রাস্টিবোর্ডে রয়েছেন, চেয়ারম্যান আবু বকর চৌধুরী, সদস্য সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মোঃ ইয়াহিয়া মেন্দী, আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ ও শাফকাত চৌধুরী শাহরিয়ার।
এ ব্যাপারে সভাপতি মোশতাক আহমেদ চৌধুরি ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, গত নির্বাচনে আর্থিক সহ কিছু অনিয়মের বিষয়ে কমিটির মধ্যে কিছু মতবিরোধ হয়েছে। তা নিরসনের জন্য ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন জানিয়েছি। ট্রাস্টি বোর্ড গত ১ ডিসেম্বর মঙ্গলবার আমার সহ সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের শুনানী গ্রহণ করেছেন। আশা করছি তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। সাধারন সম্পাদকের চেকে সই করার ক্ষমতা বাতিল বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমার একক নয় কমিটির সম্মিলিত সিদ্ধান্তেই মসজিদের স্বার্থ রক্ষায় যা করা উচিৎ তা করা হয়েছে।
সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া এ ব্যাপারে বলেন, আর্থিক অনিয়মসহ বিভিন্ন কর্ম কান্ডে সভাপতি মোশতাক আহমেদ চৌধুরির বিরুদ্ধে কমিটির অভিযোগ রয়েছে। মসজিদের গঠনতন্ত্র অনুসারে সাধারণ সম্পাদকের চেক সই করার অধিকার থাকলেও সভাপতি তার একক সিদ্ধান্তে তা বাতিল করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার ট্রাস্টি বোর্ডের কাছে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন।
সূত্র জানিয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ সহ পুরো কমিটির শুনানী শেষে ট্রাস্টি বোর্ড সকল অনিয়ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পার্কচেষ্টার জামে মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত প্রায় সকল কমিটির বিরুদ্ধেই আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগে মামলা মোকদ্দমার ঘটনা ঘটেছে। সত্যিকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সাধারণ মুসুল্লিরা। তাতেই চিরতরে বন্ধ হতে পারে মসজিদের সকল অনিয়ম-দুর্নীতি।

ট্যাগ:
Situs Streaming JAV