নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ ৪ সদস্যদের পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুবকর চৌধুরী সহ ৪ সদস্য পদত্যাগ করেছেন। ৭ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের পদত্যাগী অন্য সদস্যরা হলেন, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, এডভোকেট আলাউদ্দিন আহমেদ এবং সাফকাত চৌধুরী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মসজিদের সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী গত ২ জুলাই তাদের পদত্যাগের বিষয়টি ইউএসএনিউজঅনলাইন.কমকে নিশ্চিত করেন। ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগীরা পার্কচেষ্টার জামে মসজিদের সভাপতি বরাবর লিখিত তাদের পদত্যাগ পত্রের কপি ইউএসএনিউজঅনলাইন.কম এর কাছেও প্রেরণ করেছেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুবকর চৌধুরী মসজিদের সভাপতি বরাবর লিখিত পদত্যাগ পত্রে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে তার পদত্যাগ পত্র গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

অপরদিকে, ট্রাস্টি বোর্ডের অন্য ৩ সদস্য সিরাজ উদ্দিন আহমদ, আলাউদ্দিন আহমেদ ও সাফকাত চৌধুরী মসজিদের সভাপতি বরাবর যৌথ স্বাক্ষরে তাদের পদত্যাগ পত্র দাখিল করেন। তাদের যৌথ স্বাক্ষরিত পদত্যাগ পত্রে ট্রাস্টি বোর্ডের কতিপয় সদস্য সহ কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে এর প্রতিবাদে তারা পদত্যাগ করেন বলে উল্লেখ করেন।

পদত্যাগ পত্রে উল্লেখিত অভিযোগের মধ্যে রয়েছে ট্রাস্টি বোর্ডের কতিপয় সদস্যের ক্ষমতার অপব্যবহার, ঔদ্ধত্বপূর্ণ আচরণ। বোর্ডের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ না করে স্বৈরাচারী কর্মকান্ড পরিচালনা। কার্যকরী কমিটির নিকট মসজিদের হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে বিভ্রান্তিসৃষ্টি ও উদ্দেশ্যমূলক কালক্ষেপণ। মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ট্রাস্টি বোর্ডের ওইসকল সদস্যের নিরীক্ষা কমিটির অডিট রিপোর্ট প্রদানে বাধা প্রদান। এসব কার্যকলাপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে তারা তাদের পদত্যাগ পত্র গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








