Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদকে ৬ তলা করার সিদ্ধান্ত : প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: September 7, 2018 | 8:23 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2014362265351258/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদকে ৬ তলা করার সিদ্ধান্ত হয়েছে। মসজিদের বর্তমান অবকাঠামো ভেঙ্গে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ৬ তলা মসজিদ ভবণ তৈরী করা হবে। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত মসজিদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষারের পরিচালনায় এ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লালন আহমেদ।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, উপদেষ্টা ইফতেখার সিরাজ, আফতাব আলী, খলিলুর রহমান মাস্টার, সিপিএ আহাদ আলী, মসজিদের সহ সভাপতি ইলিয়াস আলী ও মো. এমদাদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, কার্যকরী সদস্য মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, সদস্য এডভোকেট হেমায়েত, হারুন ভূইয়া প্রমুখ।
সভায় বাংলাবাজার জামে মসজিদের বর্তমান অবকাঠামো ভেঙ্গে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ৬ তলা ভবণ করার সিদ্ধান্ত হয়। এজন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় প্রায় ৪ মিলিয়ন ডলার। সভায় মসজিদ ভবন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে ফান্ডরেজিং কমিটি ও ভবন নির্মান উপ কমিটি গঠন করা হয়। ৭ সদস্য বিশিষ্ট ফান্ডরেজিং কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. আহসান রাসুল নাসিরকে এবং ভবন নির্মান কমিটির আহ্বায়ক করা হয়েছে ইফতেখার সিরাজকে। কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে এই দু’কমিটির সদস্য থাকবেন।
সাধারণ সভায় মসজিদের গঠনতন্ত্র সংশোধন করে কার্যকরী কমিটির মেয়াদ দু’বছর থেকে ৫ বছরে উন্নীত করারও সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
এসময় সুষ্ঠুভাবে নতুন মসজিদ ভবন তৈরীর জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সাধারণ সভায় সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মসজিদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় মসজিদটি ব্যাংক ঋৃণ মুক্ত হলেও কর্জে হাসানা মুক্ত তথা সম্পূর্ণ ঋৃণমুক্ত হতে আরো প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে এ মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। তিনি বলেন, সম্প্রতি সিটি বিল্ডিং ডিপার্টমেন্টও মসজিদ ভবন পুন:নির্মানের জরুরী নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায় ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে আরো বৃহৎ পরিসরে গড়ে তোলা জরুরী হয়ে পড়েছে। এজন্য সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়।
মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্
১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক : হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

উল্লেখ্য, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় কোন মসজিদ না থাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় ২০১৩ সালের ৯ আগস্ট।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV