Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাইতুল মামুর জামে মসজিদের নতুন কমিটি গঠনের লক্ষে অহ্বায়ক কমিটি গঠন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: March 10, 2021 | 11:39 AM

https://www.facebook.com/USANewsNY/videos/914125082729541

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের ১৫১১ সেইন্ট পিটার অ্যাভিনিউর বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত ৯ মার্চ রাতে মসজিদে মো. ইসমাইল হুসেন আকন্দের পরিচালনায় এবং আনোয়ার হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ লক্ষে একটি অহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অহ্বায়ক কমিটির সদস্যরা হলেন : মো. জুবাইর চৌধুরী টুটুল, মো. মাহফুজুল করিম এবং মো: সেলিম রেজা পাঠান।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবুবকর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন : মো. জুবাইর চৌধুরী টুটুল, মো. মাহফুজুল করিম, মো. সেলিম রেজা পাঠান, মাহফুজুল করিম, শাহিদুল ইসলাম, আবুবকর সিদ্দিক প্রমুখ।
সভায় বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। বক্তারা মসজিদের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনার কথা তুলে ধরে বলেন, বিগত ’৯৮ সাল থেকে একটি পারিবারিক কমিটি সম্পূর্ণ স্বৈরতান্ত্রিকভাবে কার্যক্রম চালিয়ে আসছে। মসজিদের হিসাব-নিকাশ সহ কোন কিছুই জানতে পারছে না সাধারণ মুসল্লীরা। এভাবে একটি মসজিদ চলতে পারে না। সভায় ব্যাপক আলাপ-আলোচনার পর মসজিদের পুরারো কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে একটি অহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অহ্বায়ক কমিটিকে নতুন একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান হয়। অহ্বায়ক কমিটি এজন্য মুসল্লীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV