Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের লিবার্টি ক্রিকেট লীগের টি-২০ টুর্নামেন্টে বিকেসি চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: June 5, 2012 | 8:22 PM

 মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে  ব্রঙ্কসের লিবার্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিডি ইয়াং ফাইটারের বিপক্ষে ৬২ রানে জিতে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে বিকেসি। লেহমেন হাই স্কুলের গণিতের শিক্ষক নাইজেল থাম্পসন চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালিম মিয়া, নাজিমুর রহমান, আবু নাসের সহ লীগ কমিটির অন্যান্য কর্মকর্তারা।
 গত ৪ জুন ব্রঙ্কসের ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাঈমের ৪০ রানের সুবাদে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে বিকেসি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭৬ রান তুলতেই গুটিয়ে যায় বিডি ইয়াং ফাইটার। দলের হয়ে পলাশ ৩১ রান করলেও অন্য ব্যাটনসম্যানরা বড় রান করতে না পারায় হার এড়াতে পারেনি বিডি ইয়াং ফাইটার। বিকেসির পক্ষে তাহের তিনটি উইকেট নেন।
ম্যাচ সেরা ব্যাটসম্যান হয়েছেন বিকেসির পলাশ এবং তাহের হয়েছেন ম্যাচ সেরা বোলার।
পিবিজি এন্টারটেইমেন্ট প্রাউড বাঙালীর সৌজন্যে মাসব্যাপী টি-২০ এ টুর্ণামেন্টে বাংলাদেশী ৫ টি দল অংশ নেয়। ব্রঙ্কসে বাংলাদেশী অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠলেও প্রবাসী তরুন প্রজন্মের জন্য অদ্যাবদি কেউই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করেনি। চলতি বছর পিবিজি এন্টারটেইমেন্ট প্রাউড বাঙালী ব্রঙ্কসে প্রথম বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করে। ব্রঙ্কসে এ ধরনের খেলাধুলার আয়োজনে আনন্দিত হয়েছেন স্থানীয় প্রবাসীরা।
বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV