Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের আনন্দমুখর বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: July 21, 2018 | 11:28 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2347441181940334/

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসব আর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বনভোজন। স্থানীয় সময় ২১ জুলাই শনিবার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কের খোলা মাঠে আনন্দে মেতে ওঠেন। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-

         

আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। সংগঠনটির সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ডাইভার্সিটি হোমস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইমরান

রন শাহ, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ’র উপদেষ্টা মিয়া মো. দাউদ, কবি জুলি রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব, জুনেদ আহমেদ চৌধুরী, আবদুল মুহিত, আজাদ বাকির, তাজুল ইসলাম, জাফর তালুকদার, কফিল চৌধুরী, সারোয়ার আলী, জাকির হোসেন, মো. মঞ্জু চোকদার, মনির হোসেন প্রমুখ।


বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি এ ইসলাম মামুন, সিনিয়র সহ সভাপতি মো: মোজাফফর হোসাইন, সহ সভাপতি বুরহান উদ্দিন, মো: খবির উদ্দিন ভুইয়া, আবুল খায়ের আকন্দ, আবুল হাশেম, মো: আফজালুর রহমান সরকার ও মো: মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নুনা মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিন সরকার, কোষাধ্যক্ষ আবুল মনসুর, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, আইন সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক শিবলু, মহিলা সম্পাদিকা রেহানা পারভীন মিনু, সদস্য কাজী আওয়াল, মো: আকরাম হোসেন, আবদুল লতিফ, নুর আহমেদ, দোলোয়ার হুসেন, মো: সরকার ও আবু কায়ছার চিসতী। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বনভোজনে যোগ দেন।


শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং অতিথিদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সুন্দও আযোজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


সংগঠনের কর্মকর্তরা বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি এ ইসলাম মামুন বলেন, একটি বৃহৎ পরিবারের মত সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠন। সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দো’য়া কামনা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV