Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মদীনা মসজিদের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: September 29, 2020 | 11:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাঙালীদের প্রাচীনতম মসজিদ ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনক্ মদীনা মসজিদের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত ২৮ সেপ্টেম্বর সোমবার। এদিন সন্ধ্যায় কমিউনিটি নের্তৃবৃন্দ, বিপুল সংখক সদস্য ও মুসল্লীর উপস্থিতিতে মসজিদে বর্ণাঢ্য এ অভিষেক অনুষ্ঠিত হয়।

মসজিদের বিদায়ী কমিটির আহ্বায়ক খলিল আহমেদের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিনের পরিপালনায় অনুষ্ঠানে উদ্বোধনী দোয়া করেন খতিব ও ইমাম প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোয়াজ্জিন সায়েদুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান মসজিদের ট্রাস্টি বোর্ড সদস্য মো. শোয়েব আহমেদ। এসময় নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ শামসুদ্দিন সোনাই, এজিএম কিবরিয়া, মো. আহমেদ হুসেন এবং আব্দুল হাসিম হাসনু উপস্থিত ছিলেন।

নয়া কমিটির অভিষিক্তরা হলেন : সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, সহ সভাপতি (১) মো. এস ইউসুফ, সহ সভাপতি (২) খলিল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন জালাল, সহ সাধারণ সম্পাদক আসলাম সিকদার, কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, সদস্য : আলমগির খান, মো. জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল হআসব ফারুক, সুমন মিয়া, মির্জা আবু সুফিয়ান এবং বশির খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টিবোর্ড সদস্য মো. দুদু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ জুলফিক চৌধুরী, সাবেক ট্রাস্টিবোর্ড সদস্য মোতাহার আলী, সাবেক ইমাম মাওলানা সাইফুল আলম সিদ্দিকি, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, আসসাফা ইসলামিক সেন্টারের ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ইকবাল আহমেদ মাহবুব, আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান কাশেমী, কোষাধ্যক্ষ মনির আহমেদ, লায়ন মিজানুর রহমান, মৌলভী বাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কার্যকরী সদস্য সোহান আহমদ টুটুল, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সহ সভাপতি জাবেদ আহমেদ, উপদেষ্টা শাহেদ দেলওয়ার চৌধুরী প্রমুখ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মসজিদের উন্নয়ন ও মুসুল্লিদের কল্যাণে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা মসজিদ প্রতিষ্ঠায় যারা ভুমিকা রেখেছেন তাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে ভবিষ্যতে সুন্দর বহুতল মসজিদ বিনির্মানে উদ্যোগী হওয়ার জন্য নয়া কমিটির প্রতি আহ্বান জানান।

তারা নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, মসজিদের মুসুল্লিরা আগামী দু’বছরের জন্য আপনাদের উপর পবিত্র দ্বায়িত্ব অর্পণ করেছেন। ভালো বা মন্দ সকল কাজের জন্য আপনাদের জবাবদিহি করতে হবে।

নব নির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন জালাল তাদের বক্তব্যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ।

পরে বিশেষ দু’য়া-মুনাজাত পরিচালনা করেন হাফিজ রফিক আহমেদ। মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV