Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মনিকার ভাই সুশান্ত চৌধুরীর মৃত্যু, কমিউনিটির শোক

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: September 7, 2020 | 3:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ও শিল্পকলা একাডেমি ইউএসএ’র সভাপতি মনিকা রায় চৌধুরীর বড় ভাই ব্রুকলীন বেরিজ’র বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায় চৌধুরী (৬৫) নিউইয়র্ক সময় ভোর ৪ঃ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৮ মাস চিকিৎসাধীন ছিলেন। নিউইয়র্কের ফ্লাশিং প্রেসবেটেরিয়ান হাসপাতালে গত ১ সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর আজ সোমবার ভোর রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, ৩ ভাই ও ২ বোনসহ বহু স্বজন রেখে গেছেন।

নিউইয়র্কে বসবাসরত পরিবারের একমাত্র সদস্য মনিকা রায় চৌধুরী জানান, ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার দেখার জন্য মরদেহ রাখা রাখা হবে ফিউনারেল সেন্টারে  Coppoa-migliore Queens Newyork, 49-01, 104th st. Queens, NY-11363. ১১ সেপ্টেম্বর শুক্রবার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে সুশান্ত রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক, শিল্পকলা একাডেমি ইউএসএ, সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (SAAVA), বাংলাদেশী আমেরিকান সোসাইটি, বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেসসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠন।
চট্রগ্রামের সন্দিপের মাইট ভাংগা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জ্যোর্তিলাল রায় চৌধুরীর ৩য় ছেলে সুশান্ত রায় চৌধুরী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাশ করে লন্ডনে চাটার্ড একাউন্টটিং এ পড়াশোনা করেন। এরপর তিনি নিউইয়র্কে এসে ব্যবসা শুরু করেন। তার সহধর্মিণী নিউইয়র্কে হার্ডসন নিউজে কর্মরত অবস্থায় গত প্রায় ১০ বছর পূর্বে মারা যান। তিনি ছিলেন নিঃসন্তান৷

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV