Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’ভাই নিহত, আরেক ভাই আহত

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: August 18, 2020 | 8:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :

নিউইয়র্কে ১৮ অগাস্ট মঙ্গলবার ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দুই ভাইসহ তিনজন নিহত এবং অপর ভাইসহ দু’জন আহত হয়েছেন। নিহতরা হলেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য’র কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল (৩০), তার ছোট ভাই হিমেল এ জয় (২৪) এবং ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার চার্লস বারগারস্টোক (৮১)। সবাই ঘটনাস্থলে মারা গেছেন। আহতরা হলেন রাসেলের ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সাথে থাকা কেনেডি অপি (১৮)। আহতদের নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে পুলিশ জানিয়েছে।
রাসেলরা নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের দেশের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা গ্রামে। আর নিহত বারগারস্টোক ওহাইয়োর বাসিন্দা। রাসেল-হিমেল-আপেলরা তিন ভাই আর এক বোন। মৃত্যুকালে রাসেল স্ত্রী সহ ৬ বছর ও ৬ মাস বয়সী দু’কন্যা রেখে যান। হিমেল বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ২/৩ মাসের মধ্যেই তার বিয়ের কথা ছিলো।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেল চালানো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিউইয়র্ক সিটি থেকে ২৬০ মাইল দূর আরআইটির সন্নিকটে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত রাসেলের বাবা নিউইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া জানান, তারা সিউইয়র্ক সিটি থেকে বাফেলো সিটিতে ‘মুভ’ করার চিন্তাভাবনা করছিলেন। এজন্যই তারা তিন ভাই মিলে বাফেলোর খোঁজখবর নিতে সেখানে গিয়েছিলেন। বাফেলো থেকে ফেরার পথে তারা বিশ্বখ্যাত ‘নায়েগ্রা জলপ্রপাত’ দেখে সোমবার দিবাগত রাতে নায়েগ্রা থেকে সিউইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা করেন। গভীর রাতে ফেরার সময় নিউইয়র্কের আপষ্টেটের রচেস্টার কাউন্টিতে তারা দূর্ঘটনার শিকার হন।
সিরাজুল ইসলাম ভূইয়া জানান, ওই দুর্ঘটনার জন্যে ওরা দায়ী নয়। টহল পুলিশ তাকে টেলিফোনে জানায়, ভুলপথে আসা গাড়ির ড্রাইভারই এজন্যে দায়ি। সিরাজুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তে পর নিউইয়র্কে এনে দাফন করা হবে।
এদিকে, এ দুর্ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা শরাফ সরকার, এডভোকেট মোর্শেদা জামান, হুমায়ূন কবীর, ফরিদ আহমেদ সহ আমেরিকায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাও এ দুর্ঘটনায় নিহতদের জন্যে গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV