Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মহাধুমধামে বগুড়া জেলাবাসীর ভুলকাভাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: October 6, 2016 | 9:51 PM

নিউইয়র্ক : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে গত ২৫শে সেপ্টেম্বর রবিবার বেথপেজ ষ্টেট পার্ক, লং আইল্যান্ড, নিউইয়র্কে অনুষ্ঠিত হয় বগুড়া জেলাবাসীর ১১তম ভুলকাভাত। প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাসের কারনে গত ৪ঠা সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর ভুলকাভাতের তারিখ নির্দ্ধারন হওয়ায় আয়োজক কতৃপক্ষ সকলের নিকট দু:খ প্রকাশ করেন। ভুলকাভাতের উদ্দেশ্যে সকাল ৮.৩০ ঘটিকায় জ্যাকসন হাইটস থেকে বাস ছাড়া হয়।bog_2
ভুলকাভাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মইন চৌধুরী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির খান পল, প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, সভাপতি ডা: আব্দুল লতিফ, সাধারন সম্পাদক রাকিবুজ্জামান খাঁন তনু, সাংগঠনিক সম্পাদক মোজাফর হোসেন সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ভুলকাভাতে সকালের নাস্তা তৈরী ও বিতরন করা হয় পার্কে। বগুড়ার গৃহীনিরা রান্না করে বিতরন করেন যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাশিদা খাতুন হিরা, এ্যাড: সুরাইয়া মনিরা, মনিরা হক, সুফিনাজ স্বপ্না, মুন, হুমায়রা সহ অনেকে। নি:সন্দেহে এটা ছিলো সুস্বাদু এবং সকলেই এর প্রশংসা করেন।

bog_3

নিউইয়র্কের অরণ্যে, সবুজ চত্বরে বগুড়াবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে ছিলো ‘বগুড়া জেলাবাসীর ১১তম ভুলকাভাত’। প্রবাসে কঠোর পরিশ্রমের মাঝেও আমেরিকায় বসবাসরত বগুড়াবাসীদের ঐক্যের মিলনে ১১তম ভুলকাভাত এক পারিবারিক মিলনমেলায় পরিণত হলো সেদিন। গত বারের মত এবারেও ‘বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার’ আয়োজনে ভুলকাভাত অনুষ্ঠিত হয়। সকালের সোনালী সূর্যের আলোয় বগুড়াবাসী জ্যাকসন হাইটস থেকে বাসে চড়ে যাত্রা শুর করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ভুলকাভাতের আহবায়ক জনাব আতাউর রহমান লিটন, সদস্য সচিব এ্যাড: সুরাইয়া মনিরা, সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রতন, আলতাব হোসেন সবুজ, রেজাউদ্দৌলা এ্যাপোলো, মোহাম্মদ এন মন্ডল ফানসু, মাসুদুল হক রুবেল সহ অনেকে। বক্তাগন একটি সুন্দর সফল ও উপভোগ্য ভুলকা ভাত আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
এবারের আহবায়ক আতাউর রহমান লিটন, সদস্য সচিব এ্যাড: সুরাইয়া মনিরার প্রাণোত্তর প্রচেষ্টায় ভুলকা ভাত এক মিলন মেলায় পরিণত হয়।
ভুলকাভাত ম্যাগাজিন প্রকাশ করা হয়। সুন্দর একটি ম্যাগাজিন যা সত্যই প্রশংসার দাবীদার।
সকালের নাস্তার পর বগুড়াবাসীর নতুন প্রজন্মকে নিয়ে বিভিন্ন ধরনের খেলায় সম্পৃক্ত করেন। সেখানে ছিলো ছোট্টদের দৌড়, পিলো থ্রো, মার্বেল দৌড়, (বড়) পুরুষদের দৌড়, ফুটবল সহ নানান ধরনের খেলাধুলা। সাদা ও হলুদ দলের মধ্যে প্রচন্ড প্রতিদ্বন্দিতায় খেলা গোলশূন্য ড্র হয়।
বিকেলে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির উপদেষ্টা মোস্তফা আলমগীর।
র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ৫০” টিভি যার স্পন্সর ছিলেন ওয়াসি চৌধুরী। এছাড়াও র‌্যাফেল ড্রতে পুরস্কার স্পন্সর করেন এটর্নি মঈন চৌধুরী – ল্যাপটপ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন – ল্যাপটপ সহ অনেক পুরস্কার ।
ভুলকা ভাত কে সফল করার নেপথ্যে যারা কারিগরি ছিলেন তাদের মধ্যে আয়োজক আগা ই জলিল (তুহিন), মাসুদুল হক রুবেল। মোহাম্মদ এন মন্ডল ফানসু, কৃষিবিদ আব্দুল কাদের, মোস্তফা আলগীর, সুফিনাজ স্বপ্না, আফরোজা বেগম শেলী, শিল্পী বেগম, রোকেয়া বেগম, আতাউর রহমান লিটন, আশরাফ হোসেন রতন, এ্যাড: সুরাইয়া মুনিরা, রাসেদ আল হেলাল রতন, সেলিনা আক্তার চন্দনা, মনিরা হক, ময়না আক্তার, হিরা, রেজাউদ্দৌলা এ্যাপোলো, বিধান চন্দ্র পাল, রাশিদা খানম হিরা, শারমিন আক্তার মুন, হাসিবুল হাসান ইউসুফ, ওবায়দুল হক, মাহবুব, হাসান সহ সকল বগুড়াবাসী। সমিতি ক্রীড়া সম্পাদক রাশেদ আল হেলাল রতনকে ভুলকাভাতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
র‌্যাফেল ড্র এবং ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন শেষে ভুলকাভাতের আহবায়ক জনাব আতাউর রহমান লিটন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ট্যাগ:
Situs Streaming JAV