নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের সম্মানে মজুমদারের ব্রেকফাস্ট পার্টি : মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের মহান বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করে মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। নিউইয়র্কে ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্ট পার্টি হলে গত ১ ডিসেম্বর রোববার সকালে আয়োজিত ব্রেকফাস্ট পার্টিতে মুক্তিযোদ্ধারা ছাড়াও সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, মুক্তিযোদ্ধা মমতাজ আহমেদ. মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট সালেহ আহমেদ, আব্দুর রহিম বাদশা, নূরে আলম জিকু, মোজাফ্ফর হোসেন, কপিল চৌধুরী, মিয়া মো. দাউদ, আফজালুর রহমান, এ ইসলাম মামুন, জালাল চৌধুরী প্রমুখ।

মুক্তিযোদ্ধারা তাদের সম্মানে ব্রেকফাস্ট আয়োজন করার জন্য আয়োজক মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ এন মজুমদার তার আতিথিয়তা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা সকলের শ্রদ্ধার পাত্র। তাদের সম্মাননা জানানো মানে নিজেরাই সম্মানিত হওয়া।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








