Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ, সন্দেহভাজন ‘বাংলাদেশি’

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 11, 2017 | 11:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ম্যানহাটনের ‘ফোর্টি টু স্ট্রিট ও এইটথ এভিনিউতে’ অবস্থিত পোর্ট অথরিটি বাস টার্মিনালে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে আহত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আকায়েদ উল্লাহ নামের ওই সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি বলে নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে।সিএনএনের খবরে বলা হয়, বিস্ফোরণে ওই আটককৃত ব্যক্তি ছাড়া আরও চার ব্যক্তি আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। গুরুতর আহত আকায়েদ উল্লাহকে এখন বেলেভু হাসপাতালে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিস্ফোরণে তার হাত ও পেটের কিছু অংশ পুড়ে গেছে।। এদিকে দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে,সম্প্রতি একটি বৈদ্যুতিক কোম্পানিতে কাজ করছিলেন আকায়েদ। সেখানে তার ভাইও কাজ করতেন। জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাস টার্মিনালে বাড়িতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আকায়েদ উল্লাহ। এতে সে নিজেই সবচেয়ে বেশি আহত হয়েছে। তার পরিচয় দেয়া হয়েছে, তিনি ব্রুকলিনের বাসিন্দা। পুলিশ বলছে, ২৭ বছরের এই ব্যক্তি বাংলাদেশি সাত বছর আগে নিউইয়র্কে আসেন। এদিকে এনবিসিতে প্রকাশিত খবর অনুসারে, এফবিআইয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত যৌথ টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, আকায়েদ উল্লাহর নিউইয়র্ক শহরে ট্যাক্সি ও লিমোজিন গাড়ি চালানোর লাইসেন্স ছিল। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই লাইসেন্সের মেয়াদ ছিল। ২০১৫ সালের মে মাসের পর ওই লাইসেন্স আর নবায়ন করা হয়নি।

নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেমস ও’নিলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আকায়েদ উল্লাহ যে বিস্ফোরকটি ব্যবহার করেন, সেটি তার শরীরে লাগানো ছিল। জেমস ও’নিল বলেন, বিস্ফোরকে ব্যবহৃত প্রযুক্তি উচ্চমানের ছিল না। তার কাছ থেকে বিভিন্ন ধরনের তার ও ডিভাইস জব্দ করা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স নিজের টুইটার পোস্টে জানিয়েছেন, বিস্ফোরণের এ ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV