Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যাকাত ফাউন্ডেশনের কুরবানীর গোস্ত বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 13, 2020 | 4:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের চারটি বুরে‌্যাতে ২৫০০ পাউন্ড কুরবানীর গরুর গোস্ত বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার দিনভর চলে এ বিতরণ কার্যক্রম। নিউইয়র্কের ১৭ টি মসজিদ ও কমিউনিট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকদের সহয়াতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। স্ট্যাটান আইল্যান্ডের মসজিদ রহমাতুল্লাহ থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী। এসময় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত উদুল আজহার আনন্দ অসচ্ছল পরিবারের কাছে পৌছে দিতে যাকাত ফাউন্ডেশন বদ্ধপরিকর। যে কোনো দুর্যোগ দুর্ভোগে যাকাত ফাউন্ডেশন মানুষের পাশে আছে এবং পাশে থাকবে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থসম্পদশালীদের আরো বেশি পরিমানে সম্পৃক্ত হবার আহ্বান জানান।

বিতরণ কার্যক্রমে অংশ নেয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মুসলিম আমেরিকান সোসাইটি, মসজিদ রহমাতুল্লাহ, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুল উলুম , মুসলিম সেন্টার অব নিউইয়র্ক, ল্যাটিনো মুসলিম সোসাইটি অব নিউইয়র্ক, মসজিদ রাইয়ান, মসজিদ ইবাদু আর রহমান (ব্রঙ্কস)।

এদিকে গেল চারমাস যাবত যাকাত ফাউন্ডেশন নিউইয়র্কের পাঁচটি ব্যুরোতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এপর্যন্ত প্রায় ২ লক্ষাধিক ডলারের খাদ্য সামগ্রি বিতরণ করেছে সংগঠনটি। কভিড ১৯ এর বিষয়টি মাথায় রেখে নিউইয়র্কে একটি হালাল ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV