Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লেখক শাহ বদরুজ্জামান রুহেলের কথা এবং বাউল কালা মিয়ার কন্ঠ ও সুরে “আমরা সবাই প্রবাসী” গানের অনলাইন রিলিজ, মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: March 16, 2022 | 12:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গভীর ভালোবাসা ও আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়েছে লেখক শাহ বদরুজ্জামান রুহেলের কথা এবং বাউল শিল্পী কালা মিয়ার কন্ঠ ও সুরে “আমরা সবাই প্রবাসী” গানের অনলাইন রিলিজ উৎসব। গত ১৪ মার্চ রাতে ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল হলে একইসাথে পরিবেশিত হয় প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব পরিবেশিত মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। যুক্তরাষ্ট্রে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ও হৃদয়ে বাংলাদেশ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল আহমদ, প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদ, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মুমিত তানিম, হৃদয়ে বাংলাদেশের উপদেষ্টা মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি মনজুর চৌধুরী জগলুল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, রংধনু সোসাইটির সভাপতি মোহাম্মদ মোনতাসিম বিল্লাহ তুষার, লেখক-বিজ্ঞানী ড. দলিলুর রহমান, কবি জুলি রহমান, মাসুম আহমেদ, অধ্যাপক মো. আবু সুফিয়ান, কমিউনিটি এক্টিভিস্ট এনজে আহমেদ জাবেদ, গোলাম মোদাব্বির চৌধুরী, আলমগীর কবির শামীম, রাশেদুল ইসলাম প্রমুখ।
এ উৎসবে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, আব্দুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন, সারওয়ার চৌধুরী, সাইদুর রহমান লিংকন সহ অন্যান্যরা আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে “আমরা সবাই প্রবাসী” গানের অনলাইন রিলিজ করেন। এই সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে “আমরা সবাই প্রবাসী” গানের লেখক ও বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল “আমরা সবাই প্রবাসী” গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, অনলাইনে “আমরা সবাই প্রবাসী” গানটি রিলিজ হয়ে গেলো। আপনারা গানটি উপভোগ করুন। প্রবাসীদের প্রতি উৎসর্গকৃত গানটি যদি সকলের ভালো লাগে তবেই এই প্রয়াস সফল হবে।
অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশী-আমেরিকান লেখক শাহ বদরুজ্জামান রুহেলের কথা এবং বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার কন্ঠ ও সুরে “আমরা সবাই প্রবাসী” গানের ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে “আমরা সবাই প্রবাসী” গান সহ বেশ ক’টি জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। কবিতা আবৃত্তি করেন পল্লব সরকার। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে যোগ দেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী এবং “আমরা সবাই প্রবাসী” গানের লেখক শাহ বদরুজ্জামান রুহেল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV