Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: December 18, 2019 | 8:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ১৪ ডিসেম্বর শনিবার সংবর্ধিত হলেন বাংলাদেশী আমেরিকান লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী। গত পাঁচ নভেম্বর মংগলবার অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় তাঁকে সম্বর্ধিত করা হয়। যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সংগঠন এলায়েনস অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)’র কেন্দ্রীয় সম্মেলনে বিশিষ্ট লেবার লিডার অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন সুব্রত চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ‘টিমস্টারস লোকাল ২৩৭ (২১৬ ওয়েস্ট ১৪ স্টিট) এর প্রথম তলায় এই সন্মেলন অনুষ্ঠিত হয়।

ঐদিন বেলা দুইটা থেকে রাত দশটা পর্যন্ত সন্মেলন এর কার্যক্রম চলে। এতে উপস্থাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের সাফল্য। আসাল এর সম্মেলনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান,কংগ্রেসওম্যান,নিউইয়রক রাজ্য সিনেটর,এসেম্বলীম্যান সহ বিপুল সংখ্যক নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহন করেন। যুক্তরাষ্ট্রের বিভিনন অঙ্গরাজ্যের আসালের প্রতিনিধিরাও সন্মেলনে যোগ দেন। এছাড়া নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, মিশিগানের বিভিন্ন সিটিতে বিজয়ী কাউন্সিলম্যানসহ জনপ্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেন।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যৈষঠ সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিষট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন। কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন। তিনি ইতোমধ্যে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে “কংগ্রেসনাল প্রোক্লমেশন ”, নিউজারসি রাজ্য সিনেটর ক্রিস এ ব্রাউন এর কাছ থেকে “ সিনেট কমেনডেসন” লাভ করেছেন।

সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেটস প্রেস এজেনসীর একজন গর্বিত সদস্য। এছাড়া তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবেরও একজন সদস্য।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসাবে সমপ্রতি আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV