Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম শাহাদত বার্ষিকী উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: June 2, 2011 | 10:21 AM

বাপ্‌স নিউজ : মধ্যবর্তি নির্বাচন দিতে সরকারের উপর আন্তর্জাতিক চাপ জোরদার করার লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণের সংকল্প ব্যক্ত করার মাধ মে নিউইয়র্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম শাহাদত বার্ষিকী উদযাপিত হলো। নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে ৩০ মে রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।

alt

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক এমপি আনিসুজ্জামান খোকন, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি আবুল হাশেম বুলবুল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আজাদ বাকির, কাজী আজম জহির মোল্লাহ, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, বিএনপি নেতা ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, ডা. মজিবুর রহমান মজুমদার, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি খালেক আকন্দ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদেও আহবায়ক পারভেজ সাজ্জাদ, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাবিবুর রহমান সেলিম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে। স্বাগত বক্তব্য দেন জীবন শফিক এবং সারোয়ার খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ড. মইন খান বলেন, বাংলাদেশের সার্বিক কল্যাণে শহীদ জিয়ার পথ ধরেই এগুতে হবে। বাকশালী স্বৈরশাসনের যাঁতাকলে দেশবাসী যখন হাঁপিয়ে উঠেছিলেন, সে সময়েই গণমানুষের অকুন্ঠ সমর্থন নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ড. মইন খান বলেন, আজ যারা গণতন্ত্রের মানসকন্যা হিসেবে নিজেদের দাবি করেন তাদেরই দলের নেতা মাত্র ৯ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এভাবেই মিথ্যাচার চলছে অবিরতভাবে। শহীদ জিয়া যে রাজনীতি শুরু করেছিলেন তা ছিল সর্বজনীন এবং দেশাত্মবোধে উজ্জীবিত প্রতিটি বাংলাদেশীকে তা আপ্লুত করেছিল।
ড. মইন খান বলেন, শহীদ জিয়ার উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার নিরন্তর প্রয়াস চালাচ্ছেন। তার এ প্রয়াসে প্রবাসীদের অগ্রসৈনিকে পরিণত হতে হবে তাহলেই শাহাদৎ বার্ষিকী উদযাপনের স্বার্থকতা আসবে। তিনি বলেন, বাংলাদেশে পুনরায় স্বৈরাচারের ভূত জেঁকে বসেছে। ওদের প্রতিহত করার প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে মধ্যবর্তি নির্বাচন দাবি করা হয়েছে। সে দাবি আদায়ে আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। অপর বক্তারাও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসে দুর্বার আন্দোলন রচনার সংকল্প ব্যক্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে. শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকীর এ অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক কোন্দলের পরিসমাপ্তি ঘটেছে বলে অনেকে মনে করছেন। কেননা বিবদমান প্রতিটি গ্রুপের নেতা-কর্মীই এতে অংশ নেন।
এদিকে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি, বিভিন্ন অঙ্গরাজ্য বিএনপি, কানাডা বিএনপি, যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা হবে সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার।

ট্যাগ:
Situs Streaming JAV