নিউইয়র্কে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়লো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে লকডাউনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়লো। নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫ মে পর্যন্ত এ রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গভর্নর উপাত্ত তুলে ধরে বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। হাসপাতাল ও আইসিইউ’তে রোগী ভর্তি কমছে। প্রতিদিনের ব্রিফিংকালে কোমো উল্লেখ করেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীতার ওপর জোর দেন তিনি।
গভর্নর কোমো জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








