Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শারদীয় দূর্গোৎসব নিয়ে যা বললেন হিন্দু নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: October 2, 2019 | 5:52 PM

সনজীবন কুমার : নিউইর্য়কে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ও প্রাণের ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবের প্রস্ততি শেষ। শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমায় কারুকার্যও শেষ। ব্যাপক ডামাঢোলের আয়োজন, প্রতিটি মন্দিরে চলছে সাজসজ্জা। শুরু হয়েছে অন্যরকম এক আনন্দ দূগোৎসবকে ঘিরে ।

নিউইর্য়কের ব্রঙ্কস, কুইন্স ও ব্রুকলিনের ১৪টি পূজা মন্ডপে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে সব ধরনের প্রস্ততি। শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে দুর্গাদেবীর বোধন-এর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে এবং বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর রায় জানান, শারদাবাহনের মাধ্যমে মনের মাঝে তান্ডব নৃত্যকারী অসুরকে দমন করার শক্তি অর্জিত হয়, সাহস সঞ্চারিত হয়। আশা করি এবছর মা দূর্গা নতুন রুপে নতুন করে সকল শক্তি সাথে আগমন হবেন এবং আমাদের সকলকে বিপদের হাত থেকে নিরাপদে রাখার আশীর্বাদ করবেন।

উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘের সভাপতি উমেশ চন্দ্র পাল বলেন, দূর্গা মায়ের কাছে প্রার্থনা জানাব তিনি যেন আমাদের সমস্ত বাধা পেরিয়ে যাওয়ার পথ দেখান। দুর্গোৎসব শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ চিরন্তন এবং সে যুদ্ধে ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। এই মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে হিন্দু সম্প্রদায় প্রতি বছর দুর্গাদেবীর আরাধনা করে আসছে। দুর্গতিনাশিনী দেবী বিশ্ববাসীর দুর্গতি বিনাশ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীগণ এ বিশ্বাস করি।

বেদান্ত সোসাইটি নিউইর্য়কএর সাধারণ সম্পাদক রিনা সাহা বলেন, দেবী দূর্গা নারীর প্রতীক। নারীকে দশভুজা বলা মানেই তাকে যেমন স্বীকৃতি দেয়া হলো তেমনি তার মুক্তির পথও প্রশস্থ হয়। শারদীয়ার আগমন তাই নারী শক্তির সম্মিলন এবং নারীকে তার মর্যাদার আসনে অধিষ্ঠিত করার উৎসব। এই নারী আমার মা, এই নারী আমার বোন, এই নারী আমার মেয়ে। তাদেও সবার কল্যাণ হোক।

সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল বলেন, সমাজের অন্যায়-অবিচার, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্ববাসীর মাঝে শাšি Íপ্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এই পূজা আয়োজন করে থাকে। আশা করি সার্বজনীন এই উৎসব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রতি ও ঐক্য প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখবে।

সাংস্কৃতিক সংগ্ঠক শুভ রায় বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সম্প্রীতির পরিচায়ক। মাঝে-মধ্যে অশুভ শক্তি এ পরিচয় মুছে ফেলতে তৎপর হলেও সাধারণ মানুষ কখনোই একে প্রশ্রয় দেয়নি। সম্মিলিত প্রতিরোধ ও শুভ শক্তির উত্থানের মধ্য দিয়েই অশুভকে পরাস্ত করতে হবে। সর্বজনীন দুর্গোৎসব সেই শিক্ষাই দেয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV