নিউইয়র্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের শীতকালীন পুণর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের সংগঠন সাস্টিয়ান ইউএসএ এর উদ্যোগে শীতকালীন পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর “সেই প্রিয় চেনা মুখ – এ যেন হৃদয়ের টান, সাস্টিয়ান – আমরা সাস্টিয়ান, ভিন্ন দেহে যেন একটি প্রাণ” এ শ্লোগানকে উপজীব্য করে সাস্টিয়ান ইউএসএ এই আয়োজন করে।
নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এর পালকি পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রযুক্তি শিক্ষার্থীরা এতে যোগ দেন।
বিকাল চারটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পালকিতে এসে সমবেত হন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথি শিক্ষকবৃন্দের আলাপচারিতায় মুখর হয়ে উঠে অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: হাবিবুল আহসান, বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মো: ছালিকুর রহমান চৌধুরী, নিউইর্য়ক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড স্কুল অব মেডিসিন এর ফ্যাকাল্টি মেম্বার আলাউদ্দিন ভুইঁয়া, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আই,পি,ই বিভাগে কর্মরত সহযোগী অধ্যাপক চৌধুরী লুতফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। এছাড়া বিশেষ অতিথিবৃন্দ ইউএসএ অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের নিকট দেশে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল সাস্টিয়ানদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। এছাড়া বিশেষ অতিথিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিহ্মার্থী ফরিদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের ইসিএস বিভাগের ৩য় ব্যাচের সাবেক শিহ্মার্থী কামরুজ্জামান শাহীন। অনুষ্ঠানে সাস্টিয়ান ইউএসএ’র ভবিষ্যত কার্যক্রমের অংশ হিসেবে আমেরিকার জব বিষয়ক একটি দিক নির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স এর নবম ব্যাচের প্রাক্তন ছাত্র কাওসার মোহাম্মদ। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আহবায়ক মাহবুব, শুভ্র, বেলায়েত, মামুন, কাউসার, তিতুমীর, আজহার, বাবু, সুফিয়ান, টিপু, ফাহাদ, শাকির।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন রসায়ন বিভাগের চতুর্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী বেলায়েত চৌধুরী। শেষে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ছাত্র অনুষ্ঠানের আহবায়ক মাহবুব আহমেদ মাসুম সাস্টিয়ান ইউএসএ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








