Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসবের ২২তম আসর

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: May 25, 2013 | 6:10 PM

সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসবের ২২তম আসর বাংলা উৎসব ও বইমেলা। এস্টোরিয়ার পিএস ১১২ মিলনায়তনে উত্তর আমেরিকায় বসবাসরত কবি লেখক-সাহিত্যিকদের একটি মিলন মেলায় পরিণত হয় এই উৎসব ও বই মেলা। ১৯৯৭ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে আসছে। স্থানীয় সময় ২৫ মে শুক্রবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় তিন দিন ব্যাপি অনুষ্ঠানমালার। অভ্যাগত অতিথিদের মঞ্চে ডেকে জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ। অনুষ্ঠানে উৎসবের আহ্ববায়ক একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার জামাল উদ্দিন হোসেন স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, কথা সাহিত্যিক আনিসুল হক, নিউজার্সীর প্লেইন্সবোরোর কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ভিসি উইনস্টন ই ল্যাংলে। শুভেচ্ছা বক্তব্যে আনিসুল হক বলেন, নিউইয়র্ককে তার দ্বিতীয় বাংলাদেশ বলে মনে হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্কে এবারের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার উদ্বোধনী দিনে শিশুদের নাচ গান মুগ্ধ করে দিয়েছে দর্শকদের। বড়রা দেশের গান গেয়ে কিংবা দেশের গানের সঙ্গে নেচে মন জয় করে নিয়েছে। বইমেলায় থাকছে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা,স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান, নতুন বইয়ের অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নজরুল মানস, নাটক, সঙ্গীতানুষ্ঠান, লেখক-পাঠক মুখোমুখি অনুষ্ঠান। গীতাঞ্জলির নোবেল প্রাপ্তির ১০০ বছর উপলক্ষে অনুষ্টিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। সঙ্গীতানুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা আমন্ত্রিত অতিথি শিল্পীরাও। এবছর মেলায় ব্যাপকসংখ্যক প্রকাশনা সংস্থা রেকর্ড পরিমান নতুন বই প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV