নিউইয়র্কে ষ্টেট সিনেট ও এসেম্বলীতে ১৯ মার্চ ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হবে
YouTube
http://youtu.be/pYzmlJ29e2Q http://www.youtube.com/watch?
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কের রাজধানী আলবেনীতে ষ্টেট সিনেট ও এসেম্বলীতে আগামী ১৯ মার্চ ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হবে। নিউইয়র্কের ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার বিশেষ উদ্যোগে এনিয়ে দ্বিতীয়বারের মতো আলবেনীতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হবে। এছাড়া আগামী ২৪ মার্চ স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার উদ্যোগে বৃহদাকারে ব্রঙ্কসে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন এবং বাংলাদেশ ডে কমিটি মনোনীত ৫জন বাংলাদশী আমেরিকানকে সম্মানিত করা হবে।
নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে গত ২৫ ফেব্রুয়ারী আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত বছর স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার উদ্যোগে আলবেনীতে প্রথমবারের মতো ষ্টেট এসেম্বলী হাউজে বাংলাদেশ ডে পালিত হয়। নিউইয়র্কের ইতিহাসে ওইদিন আলবেনীতে ষ্টেট সিনেটে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ডে রেজুলেশন গ্রহণ করা হয়। এদিন ষ্টেট সিনেটে প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডে কমিটির প্রধান সমন্বয়কারী জাকির খান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ, এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা, বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সভাপতি ও বাংলাদেশ ডে কমিটির চেয়ারম্যান কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি জন এন উদ্দিন, ব্রঙ্কস-এর পার্কচেষ্টার জামে মসজিদ পরিচালনা কমটিরি সভাপতি ময়জে উদ্দনি লুলু, এসম্বেলীম্যান মার্কোস এ ক্যাসপো প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ-এর সময় ষ্টেট এসেম্বলী ও সিনেট অধিবেশনের কার্যক্রম বন্ধ থাকার কারণে ১৯ মার্চ বাংলাদেশ ডে পালন করা হবে। ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা ওইদিন ১৫০জন প্রবাসী বাংলাদেশীকে আলবেনীতে যোগদানের আমন্ত্রণ জানাবেন।
সংবাদ সম্মেলনে ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ বাংলাদেশী আমেরিকানদের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, আগামী ২৪ মার্চ বৃহদাকারে ব্রঙ্কসে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হবে। এদিন অনুষ্ঠানে বাংলাদেশ ডে কমিটি মনোনীত ৫জন বাংলাদশী আমেরিকানকে সম্মানিত করা হবে। অনুষ্ঠানে থাকবে বাংলাদেশী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালী নৈশভোজ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশীদের কাছে লুইস ভাই’ হিসেবে খ্যাত এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা বলেন, মুসলিম কমিউনিটির জন্য মুসলিম ডে, ঈদ ছুটি, শিক্ষা প্রতিষ্ঠানে হালাল খাবার সরবরাহ কর্মসূচী বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, বাংলাদেশীদের সুবিধার জন্য আমার ওয়েব সাইডে বাংলা থাকবে, অফিসে থাকবে দোভাষী।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ বলেন, প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরকেও সম্মানিত করা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








