Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির ইফতার

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: May 31, 2018 | 9:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে ৩০ মে বুধবার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে ইফতার মাহফিল হলো ‘সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় ব্রুকলীনের এ জনপদ।

রাধুনী রেস্টুরেন্ট কানায় কানায় পূর্ণ হলেও ইফতার পরিবেশনের শৃঙ্খলা ছিল অভ’তপূর্ব। বিভিন্ন বয়েসী রোজাদারকে অভ্যর্থনা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর কবীর। এ সময় সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা ও সমাজকর্মী হাজী আব্দুল কাদের মিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সকলের আন্তরিকতাপূর্ণ সহায়তায় সন্দ্বীপের আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই প্রবাসেও সমস্যাগ্রস্তদের পাশে এই সমিতি দাঁড়াচ্ছে অকৃপণভাবে। এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখতে একই ধারায় সহযোগিতা কামনা করছি।’ সংগঠনের প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ইফতার মাহফিল বিপুলভাবে সাফল্যমন্ডিত করার জন্যে।

ইফতারের প্রাক্কালে মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সুলতান মাহমুদ। মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ইলিয়াস, বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট হাজী আবুল হাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত উল্লাহ চৌধুরী, হোস্ট সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা মানিক, কম্যুনিটি লিডার হেদায়েতউল্লাহ মিন্টু, হাজী গোলাম মোস্তফা, অধ্যাপক শাহ নেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, নজরুল ইসলাম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল হান্নান পান্না, সহ সভাপতি হেলালউদ্দিন, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টিও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, মো, ইদ্রিস আলম, মামুনুনুল হক, এ টি এম মাসুদ, এটি এম রানা, ফজলুল কাদের, ফয়সাল আহমেদ, আবুল হাসান মহিউদ্দিন, আশরাফ হোসেন, আবুল বাশার প্রমুখ। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV