Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: July 13, 2022 | 4:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বনভোজন। চট্টগ্রামের সন্দ্বীপপ্রবাসীদের এ মিলনমেলায় অংশ নেন সব শ্রেণি ও পেশার মানুষ। গত ৩ জুলাই বার্ষিক এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল আকর্ষনীয় পুরস্কারের র‌্যাফেল ড্র। খাওয়া দাওয়া বা আনন্দ-কোনটিরই কমতি ছিল না।
এই আয়োজনের প্রধান সমন্বয়কারি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মো. কাদের মিয়া। আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বাশার ভূইয়া এবং জহিরুল ইসলাম ইরানসহ অন্য সকলের কর্মনিষ্ঠায় গোটা আয়োজনটি পরিপূর্ণতা পায়।
সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজী মো. জাফরউল্লাহ এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন মাস্টার অতিথিগণকে স্বাগত জানান। বনভোজনের জন্যে গঠিত সাব কমিটির যুগ্ম আহবায়ক মো. সিরাজুল মাওলা, জগলু হায়াত খান এবং ইব্রাহিম খলিল, যুগ্ম সদস্য-সচিব এটিএম রানাকে সকল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV