Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সমন্বিত পরিকল্ল্পনা গ্রহণের মধ্য দিয়ে কোভিড নাইনটিন মোকাবেলার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: January 11, 2021 | 12:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কে গত ২রা জানুয়ারী শনিবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় বক্তারা আগামীতে নিউইয়র্ক সিটিতে বসবাসকারী বাংলাদেশীদের আরো বেশী সংগঠিত হয়ে এবং একটি সমন্বিত পরিকল্ল্পনা গ্রহণের মধ্য দিয়ে কোভিড নাইনটিন মোকাবেলার অনুরোধ জানিয়েছেন।
তারা বলেছেন, দু হাজার বিশ সালে করোনা কালে সামিজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ ব্যাপক কাজে অংশ নিলেও সেটি আরো বেশী সমন্বয়ের মাধ্যমে করলে প্রবাসীরা আরও বেশী উপকৃত হত।
বক্তারা বর্তমানে করোনা মোকাবেলায় একটি হটলাইন প্রতিষ্ঠা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যোগাযোগ বৃদ্ধি ও তথ্য আদান প্রদানের অনুরোধ জানান। এছাড়াও সিটি ও স্টেটের দেয় বিভিন্ন সুযোগ সুবিধা আরও ব্যাপক ও ফলাও করে প্রচারের অনুরোধ জানান।
সংগঠনের প্রতিনিধিরা বিগত দিনে কিভাবে করোনা মোকাবেলা করেছেন তার বিস্তারিত তুলে ধরেন। বক্তারা ভবিষ্যতে আরও সভা অনুষ্ঠানের অনুরোধ জানান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিপার অন্যতম প্রতিষ্ঠাতা এবং শিক্ষক এ্যানী ফেরদৌস। তিনি তার বক্তব্যে বলেন, গত করোনাকালে আমরা প্রবাসীরা কিভাবে আমাদের দিনক্ষন কাটিয়েছি এবং আমরা কিভাবে করোনার এই যুদ্ধ মোকাবিলা করব সে সম্পর্কে জানার জন্য আজকের এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন , কমিউনিটির সংগঠন সমূহের মধ্য তথ্য আদান প্রদানসহ সকলের সাথে একটি যোগসূত্র সৃষ্টি করাও এ সভার লক্ষ্য।
সভায় কমিউনিটি সংগঠক ও মোহাম্মদ হোসেন খান তার বক্তব্য বলেন, আজকের সভায় কমিউনিটির সংগঠন সমূহের সংগঠিত হবার দ্বার আজ উন্মোচিত হল। এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনাকালে আমাদের মাঝে যে জড়তা বা হতাশার জন্ম নিয়েছিল তা দূর হবে। কারন এতদিন আমরা আংশিক জানতাম। এখন পুরোপুরি জানতে পেরেছি। এখন আমরা মোটামুটি তথ্য সমৃদ্ধ ।তিনি বিপাকে উদ্যোগি হবার জন্য ধন্যবাদ জানান।
সভায় বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশনসহ নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির ৩০টি সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক ও তাদের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
সভায় আরো বক্তব্য রাখেন মো: তরিকুল ইসলাম তুহিন, আব্দুস সালাম, সৈয়দ মিজানুর রহমান, মো: শাহ আলম, আশিক মাহমুদ, হাফিজা হোসেন সায়মা, সুমাইয়া লাকি, আ: রহিম হাওলাদার, করাম চৌধুরী, ময়নুল হক চৌধুরী হেলাল, সেলিমা শারমিন, মামুন রাশেদ, আ: হানিফ মজুমদার, কাবেরী দাশ, মেহের চৌধুরী, কবির কিরন, দেওয়ান শাহেদ চৌধুরী, মোহাম্মদ কাশেম, জাবেদ উদ্দিন, এস এম ইকবাল ফারুক, বেদারুল ইসলাম বাবলা, ইমদাদুল হক, মিনহাজ শাম্মু, আর্থার আজাদ, সবিতা দাশ, সোমা সাইদ, আব্দুর রব চৌধুরী, আবির আলমগীর, সেলিমা আশরাফ প্রমুখ।
অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন এ্যানী ফেরদৌস এবং মোহাম্মদ হোসেন খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইন্সটিউট অফ পারফর্মিং আটস্ বিপার প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক এবং অনুষ্ঠান উদ্যোগক্তা এ্যানী ফেরদৌস। সভার বাস্তবায়নে তাকে সহায়তা দিয়েছেন শেখ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, আবীর আলমগীর, ফরিদা ইয়াসমীন, আজিজ নাইমী ও মেহের কবির।
সভা সঞ্চালনায় ছিলেন শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, গোলাম মোস্তফা ও আবীর আলমগীর।
সার্বিক তত্বাবধানে ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ হোসেন খান।

ট্যাগ:
Situs Streaming JAV