নিউইয়র্কে সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতির সভায় উন্নত সেবা প্রদানের প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতির সভায় সাউথ এশিয়ান কমিউনিটির স্বাস্থ্য সেবা উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, বাংলা হোম কেয়ারের সিইও আবু জাফর মাহমুদ, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, সারাহ হোম কেয়ারের কর্মকর্তা আকাশ, বেঙ্গল হোম কেয়ারের সিইও এইচ এম জামিল ও কাজী আযম।
বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী জানান, ১২ টি বাংলাদেশী হোম কেয়ার কোম্পানী নিয়ে গঠন করা হয়েছে এশিয়ান হোম কেয়ার মালিক সমিতি। এ ১২ টি বাংলাদেশী হোম কেয়ার কোম্পানীর রয়েছে প্রায় ৮ হাজার গ্রাহক। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে এ মালিক সমিতি।
ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ বলেন, সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতি একটি শক্তিশালী সমিতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই সমিতি সাউথ এশিয়ান কমিউনিটির স্বাস্থ সেবা উন্নয়নে কাজ করবে।
গিয়াস আহমদ আরও জানান, হোম কেয়ারের সিডিপ্যাপ বন্ধ হচ্ছে না। বরং কোভিডের সময় এই মানবিক তৎপরতা মেয়র ও গভনর্ণর কর্তৃক প্রশংসনীয় হয়েছে।
গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ বলেন, ১২ টি বাংলাদেশী হোম কেয়ার কোম্পানী নিয়ে গঠিত সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতি উন্নত সেবা প্রদান সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








