নিউইয়র্কে সাবেক এমপিসহ ৭৮ বাংলাদেশির করোনায় মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম (৭৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে ইন্তেকাল করেছেন। বেশ কদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। এ নিয়ে নিউইয়র্ক অঞ্চলে কমপক্ষে ৭৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল গত ১৪ মার্চ থেকে।
হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন তাহমিনা ইসলাম খান তমা (৩০)। জামালপুরের ইসলামপুর উপজেলা সদরের বাসিন্দা তাহমিনা ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিবাসী ভিসায় নিউইয়র্কে এসেছিলেন।এদিকে, ৫ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনে কামাল আহমেদ (৬৬), রাফায়েল (৪৫), বাবুল (৬০), আতাউর রহমান (৫৬) নামক ৩ বাংলাদেশির মৃত্যুর সংবাদ দিয়েছেন স্বজনেরা।এনআরবি নিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








