Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাহিত্য একাডেমির পঞ্চাশতম আসর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: February 7, 2015 | 2:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সাহিত্য একাডেমির পঞ্চাশতম আসরটি অনুষ্ঠিত হয় গত মাসের শেষ শুক্রবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইস্ট ওয়েস্ট টিউটরিং সেন্টারে। আসরে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন কলামিস্ট ও সুলেখক ফেরদৌস সাজেদীন। সঞ্চালনা করেন মনজুর কাদের।
সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের উচ্চারণে সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরীর শুভেচ্ছাবাণী পাঠের মধ্য দিয়ে আসরের সুচনা হয়। স্বাগত বক্তব্য দেন কবি কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন।
কবিতা পাঠ, আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন নিনি ওয়াহেদ, ডা. মনসুর আলী, তমিজ উদ্দিন লোদী, কাজী জহিরুল ইসলাম, নীরা কাদরী, চারু হক,  জি এইচ আরজু, ইভান চৌধুরী, শুক্লা রায়, সোনিয়া কাদের, কাজী আতিক, লিয়াকত আলী, আলমগীর বাবুল, আনোয়ার সেলিম, শিহাব উদ্দিন কিসলু, শাহ আলম দুলাল, মাকসুদা আহমেদ, ইকবাল হোসেন, নাসিরুল্ল¬াহ মোহাম্মদ, পারভিন সুলতানা, আব্দুল আজিজ, জীবন শফিক, অবিনাশ চন্দ্র আচার্য, শহীদ উদ্দিন, শফিক আনজুম হক, আবদুল মালেক ও সৈয়দ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ওবায়দুল¬াহ মামুন, সেমন্তী ওয়াহেদ, সিসিলিয়া আরজু, পারভিন আনোয়ার প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন শম্পা জামান, চন্দন চৌধুরী, নাসিম বানু চাঁপা, সবিতা দাস, চিত্রা এষ ও হারুনা আকতার রোজী।
আগামী একুশে ফেব্রুয়ারি, শনিবার আবৃত্তিশিল্পী মিজানুর রহমান প্রধান ও কবি ফারহানা পলির তত্ত্বাবধানে পরিচালিত সাহিত্য একাডেমি আলবানী শাখার আসরে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। আমন্ত্রিত অতিথি ফেরদৌস সাজেদীন সার্বিক অনুষ্ঠান সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV