Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিএমবিবিএ’র নয়া কমিটি : সভাপতি রব সেক্রেটারি রফিক

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: May 24, 2017 | 5:15 PM

নিউইয়র্ক : দীর্ঘ টানাপোড়েনের পর সমঝোতার মধ্য দিয়ে কমিটি হলো নিউইয়র্কে বাংলাদেশী বাণিজ্যিক পল্লীর অন্যতম ব্রুকলীনে ‘চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ তথা সিএমবিবিএ’র নয়া কমিটি। বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় পথমেলার মধ দিয়ে বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতি ও পণ্যের প্রসারে ঐতিহাসিক ভ’মিকা পালনকারী সিএমবিবিএর নয়া কমিটি (২০১৭-২০১৮) ’র সভাপতি হয়েছেন আব্দুর রব চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারি।

সিএমবিবিএর প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী এন আমিনের দীর্ঘ চেষ্টার মধ্য দিয়ে নির্বাচনের শংকা কেটে যায় এবং সত্যিকারের সকল ব্যবসায়ী তাদের সদস্যপদ নবায়ন করেন। ২৩ মে মঙ্গলবার রাতে নোয়াখালী ভবনে সদস্যগণের সাথে নির্বাচন কমিশনের বিস্তারিত আলোচনা-পর্যালোচনা শেষে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ সময় সিএমবিবিএর সাবেক নীতি-নির্দ্ধারকরাও ছিলেন। নয়া কমিটির অপর কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি-মো. এল আলী এবং মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনায়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক-মো. সাহাব, কোষাধ্যক্ষ-হাজী মোসাদ্দেক ভ’ইয়া, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক-আবু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মো. হক। নির্বাহী সদস্যরা হলেন মোহাম্মদ কামালউদ্দিন, তাজু মিয়া, জাহিদ মিন্টু এবং মনিরুল আলম।

নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রব চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক পাটোয়ারি এক যুক্ত বিবৃতিতে এ সংবাদদাতাকে বলেন, ‘দীর্ঘ এক যুগের অধিক বয়েসী সিএমবিবিএর ঐতিহ্য সমুন্নত রাখার জন্যে আমরা এলাকার ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সহায়তা নিয়ে শীঘ্রই বড় ধরনের একটি পথমেলার আয়োজন করবো। এছাড়া, ব্যবসায়ীগণের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় মূলধারার সাথেও সম্পর্ক জোরদার করার বিভিন্ন উদ্যোগ নেব।’এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV