Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিডিপ্যাপ বন্ধ হচ্ছে না, কতিপয় দুস্কৃতকারী নানা গুজব ছড়াচ্ছে: সাউথ এশিয়ান সিডিপ্যাপ

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: February 17, 2021 | 11:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কের সাউথ এশিয়ান সিডিপ্যাপ এর পক্ষে বাংলাদেশি মালিকানাধীন ইমিগ্র্যান্ট এন্ডার হোম কেয়ার এলএলসি’র সিইও এবং মুলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেছেন, ডিপার্টমেন্ট অব হেলথ’র হোম কেয়ার প্রোগ্রাম-সিডিপ্যাপ (আত্মীয় বা প্রতিবেশির মাধ্যমে সেবা) সার্ভিস বন্ধ হচ্ছে না। সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হচ্ছে বলে কতিপয় ব্যক্তি বা দুস্কৃতকারী যে গুজব ছড়াচ্ছে তাতে কান দেবেন না। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে অনেক মেম্বার এবং কেয়ার গিভার তাদের কোম্পানির জালিয়াতির প্রমাণসহ ডিপার্টমেন্ট অব হেলথ’র কাছে অভিযোগ দায়ের করেছে বলে সাউথ এশিয়ান সিডিপ্যাপ জানতে পেরেছে। যারা ফোন করে বা ম্যাসেজ দিয়ে সিডিপ্যাপ মেম্বার এবং কেয়ার গিভারদের কাছে এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদেরকে ডিপার্টমেন্ট অব হেলথ শিগগিরই চিহ্নিত করবে বলে আমরা আশা করছি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গিয়াস আহমেদ আরো বলেন, গত সোমবার ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্কের সাউথ এশিয়ান হোম কেয়ার মালিকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সিডিপ্যাপ সংক্রান্ত গুজব নিয়ে আলোচনা এবং তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি আরএফও’র কোয়ালিশনের পরবর্তী করণীয় নিয়েও গুরুত্বপূর্ণ মতামত উঠে এসেছে।
সভায় ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের আসেফ বারী টুটুল ও মুনমুন বারী, ডিএইচ কেয়ারের শাহরিয়ার, গোল্ডেন এজ হোম কেয়ারের শাহ নেওয়াজ, দাদা হোম কেয়ারের সাঈদ হায়াত, ব্যাঙ্গল হোম কেয়ারের জামিল মাহমুদ, বাংলা হোম কেয়ারের আবু জাফর মাহমুদ, ডাইরেক্ট সোর্স হোম কেয়ারের নাজিম উদ্দিন, সারা হোম কেয়ারের ডা. শাহজাদী পারভীন ও স্বপ্ন হোম কেয়ারের মিজবাহ আবেদিন অংশ নেন।
গিয়াস আহমেদ বলেন, আরএফও নিয়ে কতিপয় ব্যক্তি নানা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে সাউথ এশিয়ান সিডিপ্যাপ জানতে পেরেছে। বাংলাদেশি মালিকানাধীন এল্ডার হোম কেয়ায়, বারী হোম কেয়ার, ডিএইচ কেয়ার, গোল্ডেন এজ হোম কেয়ার, ব্যাঙ্গল হোম কেয়ার, বাংলা হোম কেয়ার, ডাইরেক্ট সোর্স হোম কেয়ার, দাদা হোম কেয়ার, সারা হোম কেয়ার, স্বপ্ন হোম কেয়ার আলাদাভাবে এবং আরো ৪০ টি হোম কেয়ারের সঙ্গে কোয়ালিশন করে গত বছর আরএফও’র জন্য আবেদন করেছিল। আমাদের কোয়ালিশনের মধ্য থেকে বুলেভার্ড হোম কেয়ার এবং কমিটেড হোম কেয়ার আরএফওতে উইন করেছে। এ কোয়ালিশনের কারণে আমরা যারা সিডিপ্যাপ প্রোগ্রাম পরিচালনা করছি তারা আগের চেয়ে আরো বেশি শক্তিশালি হয়েছি এবং আগের চেয়ে ভালো সার্ভিস প্রদান করতে সক্ষম হবো। পাশাপাশি সমস্ত এমএলটিসির সার্ভিস প্রদানেও আমরা এগিয়ে থাকবো।
তিনি বলেন, আমাদের এ কোয়ালিশনের ঈর্ষান্বিত হয়ে কতিপয় দুস্কৃতকারী গত কয়েকদিন ধরে নানা গুজব ছড়াচ্ছে বলে সাউথ এশিয়ান সিডিপ্যাপ জানতে পেরেছে। এসব দুস্কৃতকারী কর্তৃক ইতোমধ্যে ফোন করে, ম্যাসেজ দিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে এবং নানা গুজব ছড়ানো হচ্ছে বলে অনেক সিডিপ্যাপ মেম্বার ও কেয়ার গিভার ডিপার্টমেন্ট অব হেলথকে অভিযোগ করেছেন বলেও সাউথ এশিয়ান সিডিপ্যাপ জানতে পেরেছে। আমরা মনে করি এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। আমরা আশা করবো গুজব সৃষ্টিকারীরা দ্রুতই চিহ্নিত হবেন। আমরা যতদূর জানি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আগেও নানা অপকর্মের অভিযোগ পাওয়া গিয়েছিল এবং সেগুলো ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে।

ট্যাগ:
Situs Streaming JAV