নিউইয়র্কে স্কুল খুলবে ২১ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের স্কুল খুলছে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। এদিন থেকে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষাদান শুরু হবে। এর ফলে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে এবং বাড়িতে বসে দুইভাবেই ক্লাস করবে। সপ্তাহে কয়দিন স্কুলে যেতে হবে তা নির্ধারণ করে দেবেন শিক্ষকরা। তবে যারা সম্পূর্ণ রিমোর্ট লার্নিংয়ের মাধ্যমে ক্লাস করার ইচ্ছা পোষণ করেছেন তাদের অরিয়েন্টশন ক্লাস শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। শিক্ষকেরা শারীরিকভাবে ৮ সেপ্টেম্বর থেকে স্কুলে যোগদান করবেন।
গত ৩১ আগস্ট ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স টাউনহল মিটিংয়ের পর চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা বলেন, সিটি মেয়র স্কুল খোলার সময়সূচি পরিবর্তন করেছেন। শিক্ষার্থীরা স্কুলে আসবে ২১ তারিখ থেকে। রিমোট লার্নিংয়ে থাকা শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রযুক্তির মাধ্যমে স্কুলে যোগদান করবেন ১৬ সেপ্টেম্বর থেকে।
রিচার্ড ক্যারানজা বলেন, আগামী ১ অক্টোবর থেকে প্রতি মাসে স্কুল ভবনের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মরত মোট জনসংখ্যার ১০ থেকে ২০ শতাংশ লোকের করোনা ভাইরাস পরীক্ষা করা বাধ্যতামূলক করা হবে।
এদিকে, নিউইয়র্কের বাফেলোয় স্কুল-কলেজ খোলার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা এতে বেশি সংক্রমিত হচ্ছেন। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে স্কুল, কলেজ খুললেও সংক্রমিতের সংখ্যা বাড়ছেই।
বাফেলো স্টেট কলেজ খোলার দুদিনের মাথায় ১ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক-কর্মকর্তা রয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত বাফেলো শহরের জনপ্রিয় দুটি বিশ্ববিদ্যালয় বাফেলো স্টেট কলেজ এবং ইউনিভার্সিটি অ্যাট বাফেলো ফল সেমিস্টারে খোলার পর করোনা সংক্রমণের এ ফল দেখা যাচ্ছে। স্কুল-কলেজ খোলার দুদিনের মাথায় ১ সেপ্টেম্বর পর্যন্ত বাফেলো স্টেট কলেজে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক-কর্মকর্তা রয়েছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








