Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হাই স্কুলের রিজেন্টস এবং এসএটি পরীক্ষা নিয়ে সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: May 12, 2016 | 12:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে হাই স্কুলের রিজেন্টস এবং এসএটি পরীক্ষা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটস লাইব্রেরীতে। গত ৬ মে শুক্রবার কুইন্স লাইব্রেরীর সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে রিজেন্টস এবং এসএটি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করেন নিউইয়র্কের হাই স্কুল ম্যাথ শিক্ষক মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন। সেমিনারে রিজেন্টস এবং এসএটি পরীক্ষায় সকল বিষয়ে অনুশীলনের পরিকল্পনা, পরীক্ষার পূর্বপ্রস্তুতি, অনুশীলনের সময় সম্প্রসারনসহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরেন শেখ আল মামুন।
সেমিনারে কুইন্স লাইব্রেরীর নিউ আমেরিকানস প্রোগ্রামের কপিং স্কিলস লাইব্রেরীয়ান সেলিনা শারমিন কমিউনিটির শিক্ষা সম্প্রসারনে কুইন্স লাইব্রেরীর ভ’মিকার কথা তুলে ধরেন। এসময় কুইন্স লাইব্রেরীর ম্যানেজারও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নিউইয়র্কে হাই স্কুলের রিজেন্টস এবং এসএটি পরীক্ষা নিয়ে সেমিনার
সেমিনারে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুন।
সেমিনারে হাই স্কুলের রিজেন্টস সহ স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করেন প্রিন্সিপাল শেখ আল মামুন। সেমিনারে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে ভর্তির সুযোগ পায়।
সেমিনারে ম্যাথ শিক্ষক শেখ আল মামুন উল্লেখ করেন, নিউইয়র্ক সিটির স্পেশালাইজড স্কুলগুলোতে আসন সংখ্যা সীমিত হওয়ায় সেখানে ভর্তির সুযোগ পাওয়া খুবই কঠিন। উপযুক্তভাবে ছাত্রছাত্রীদের তৈরি করা না গেলে মেধাবি হলেও অনেকে ভর্তির সুযোগ পায় না।
শেখ আল মামুন জানান, স্পেশালাইজড স্কুলগুলোর যে মান সেই মানের একটি প্রাইভেট স্কুলে পড়াশুনা করতে গেলে প্রায় দেড় লাখ ডলার খরচ হয়। একটু সচেতন, সঠিক দিক-নির্দেশনা এবং কঠোর পরিশ্রম করলেই স্পেশালাইজড স্কুলে ভর্তি হওয়া সম্ভব। এর জন্য ছাত্র-ছাত্রীকে অবশ্যই অতিরিক্ত লেখাপড়া করতে হবে। ভালো ফলাফলের জন্য ডিসেম্বরের মধ্যেই স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছুদের প্রস্তুতি শুরু করতে হয়। ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়া জরুরী। ছাত্র-ছাত্রীদের টাইম ম্যাগাজিন, নিউইয়র্ক টাইমস সহ বিভিন্ন ইংরেজী সাময়ীকি পড়ার পরামর্শ দেন তিনি।
এবিষয়ে মামুন’স টিউটোরিয়াল প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV