নিউইয়র্কে ট্রান্সফোটেক’র সহযোগীতায় ১০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ
আকিব মাহমুদ, নিউইয়র্ক : বিশ্বজুড়ে করোনা মহামারীর এই ক্রান্তিকালীন সময়ে ট্রান্সফোটেক ও ডিপ্লয়মির সহযোগীতায় রোজাদারদের পাশে দাঁড়িয়েছে এমইএ (মুসলিম ইন্টারপ্রিওনিয়ার এসোসিয়েশন) ও কুইন্স মিউচুয়াল এইড নেটওয়ার্ক। গত মঙ্গলবার নিউইয়র্কের কুইন্সে ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে তারা।
খাদ্য সামগ্রী বিতরনে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবক বলেন কুইন্সে বসবাসরত ১০০টি আর্থিকভাবে অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরন করেছি। তিনি বলেন আমরা মূলত মুদি এবং রান্নার সামগ্রী, ভিটামিন জাতীয় খাবার এবং কোভিড-১৯ সংক্রমন থেকে সুরক্ষা পেতে পিপিই প্রদানের ব্যবস্থা করেছি। যাতে করে আর্থিকভাবে অসহায় এবং বৃদ্ধরা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারে।
এব্যাপারে জানতে চাইলে ট্রান্সফোটেক একাডেমির প্রতিষ্ঠাতা ও এমইএ এর ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান বলেন মহামারী চলাকালীন আমাদের মুসলিম কমিউনিটিকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মানুষ মানুষের বিপদে পাশে দাড়াবে, প্রতিবেশি প্রতিবেশির পাশে দাঁড়াবে ইসলাম মানেই তো এটা। আমরা গত সপ্তাহেও ট্রান্সফোটেক একাডেমির উদ্যোগে ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








