নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভের প্রস্তুতি
এনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২১ মে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর থেকে যেখানে সভা-সমাবেশ করবেন সেখানেই বিক্ষোভ প্রদর্শন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ওয়াশিংটন ডিসিতেও বিরাট আয়োজনে বিক্ষোভ করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বেগম জিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি থেকে বিরত থাকার ঘোষণা দিলেও আওয়ামী লীগের খন্ডিত অংশ দ্বিগুণ উৎসাহে সে কর্মসূচির যাবতীয় অনুমতি সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। তিনি এনাকে বলেন, শতশত প্রবাসীর সমাগম ঘটবে প্রতিটি বিক্ষোভে। যেখানে খালেদা সেখানেই বিক্ষোভ হবে বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় সংসদে যোগদান না করে বিএনপি গণতন্ত্রকে বিপন্ন করেছে, একাত্তরের ঘাতকদের রক্ষায় আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা হচ্ছে, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালে হাজার কোটি টাকা লুটপাটের মামলার অপব্যাখ্যা দিচ্ছে ইত্যাদি অভিযোগে তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিক্ষোভ করবে বলেও জানান তিনি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








