নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানার ৩২তম বর্ষে পদার্পণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ও বহির্বিশ্বে সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’ সাফল্যের ৩১ বছর পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ তিন দশকেরও বেশি আগে ১৯৯০ সালে মহান একুশে ফেব্রুয়ারিতে ঠিকানার জন্ম। জন্মদিন উপলক্ষে প্রতিবছরই ঠিকানা বর্ধিত কলেবরে ও আকর্ষণীয় রূপে প্রকাশিত হয়।
ঠিকানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারি করোনার ভয়াল তা-বনৃত্যের মধ্যেও ঠিকানা তার সেই ধারাবাহিকতা অক্ষুণœ রেখেছে। ৩২তম বছরে পদার্পণের শুভমুহূর্তে প্রবাসের প্রায় ৭২ জন নবীন-প্রবীণ লেখকদের মূল্যবান লেখা নিয়ে ১৭ ফেব্রুয়ারি বুধবার বের হয়েছে বিশেষ ক্রোড়পত্রসহ ১৪৪ পৃষ্ঠার ঠিকানা। পত্রিকাটি এখন বাজারে। পাঠকসহ সর্বশ্রেণির মানুষের অফুরন্ত ভালোবাসা ও পৃষ্ঠপোষকতায় ঠিকানা আজ এত দূর পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে। এ জন্য পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে ঠিকানা কর্তৃপক্ষ। পথচলার আগামী দিনগুলোতেও সবার ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঠিকানার প্রত্যাশা। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








