Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন বাংলাদেশি আমেরিকান কারাম চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: October 31, 2019 | 1:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ‘ক্যাপ্টেন’ হলেন বাংলাদেশি আমেরিকান কারাম চৌধুরী। স্থানীয় সময় বুধবার সকালে এনওয়াইপিডির সদর দপ্তর ‘ওয়ান পুলিশ প্লাজায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তাকে ক্যাপ্টেন পদোন্নতির সার্টিফিকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার জেমস পি.ও’নিল। অনুষ্ঠানে স্ত্রী বেগম চৌধুরী কারাম চৌধুরীকে ক্যাপ্টেন ব্যাজ পরিয়ে দেন। এসময় কারাম চৌধুরী মা, খালাতো ভাই ক্যাপ্টেন আব্দুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন আরেক বাংলাদেশি আমেরিকান সাইদুল ইসলাম সার্জেন্ট হিসাবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান, প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট সাঈদ সুমন, সাধারণ সম্পাদক সার্জেন্ট হুমায়ূন কবীর, লেফটেন্যান্ট প্রিন্স আলম, ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, সার্জেন্ট সাজিদুল ইসলাম, অফিসার মামুন সরদার, রাসেক মালিক, তাহের, পলাশ, শামীম খান প্রমুখ।

ক্যাপ্টেন কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে কারাম চৌধুরীসহ তিনজন বাংলাদেশি আমেরিকান পদোন্নতি পেলেন। এর আগে সিলেটের আরেক সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ এবং পারোল আহমেদ ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশি আমেরিকান মিলাদ খান ক্যাপ্টেন হিসাবে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

নিউইয়র্ক পুলিশে বর্তমানে সাড়ে তিনশ বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে তিনজন ক্যাপ্টেন, ১৫জন লেফটেন্যান্ট, ২৮ জন সার্জেন্ট ও অন্যরা অফিসার পদে কর্মরর্ত। এছাড়া ট্রাফিক বিভাগে ম্যানেজার ও সুপাইভাইজারসহ এজেন্ট হিসাবে কর্মরত রয়েছেন আরো সহস্রাধিক বাংলাদেশি আমেরিকান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV