নিউইয়র্ক পুলিশে ডিটেকটিভ মাসুদ রহমানের পদোন্নতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এনওয়াইপিডিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা মাসুদ রহমান দ্বিতীয় গ্রেডের ডিটেকটিভ হিসেবে পদোন্নতি পেয়েছেন। ১ এপ্রিল শুক্রবার নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর থেকে তিনি পদোন্নতির সনদ গ্রহণ করেন। মাসুদ রহমানের পরিবার ১৯৮৬ সালে বাংলাদেশের নোয়াখালী থেকে যুক্তরাষ্ট্রে আসে। মাসুদ রহমান বেড়ে উঠেন নিউইয়র্ক নগরের পূর্ব ম্যানহাটনে। কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি ২০০২ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার পদে যোগদান করেন। কর্মজীবনে ডিটেকটিভ হিসেবে তৃতীয় গ্রেডে সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে তিনি দ্বিতীয় গ্রেডের ডিটেকটিভ হিসেবে পদোন্নতি পেলেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মাসুদ রহমান পুলিশ কর্মকর্তা হিসেবে অসামান্য কাজের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সেবা প্রদান করেছেন। একজন পুলিশ অফিসার হিসাবে মাসুদ রহমান তাঁর কর্মজীবন ৭ প্রিসেংক্টে শুরু করেন। অনুকরণীয় কাজের কারণে তাঁকে একটি বিশেষ অভিজাত ইউনিট- ম্যানহাটন সাউথ গ্র্যান্ড লার্সেনি অ্যান্টি ক্রাইম ইউনিটে নিয়োগ দেয়া হয়েছিল। আরেকটি সফল অ্যাসাইনমেন্ট শেষে মাসুদ রহমানকে ১৩ প্রিসেংটে ডিটেকটিভ স্কোয়াডে বদলি করা হয়, যেখানে তিনি বড় বড় অপরাধ বিষয়ের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে মাসুদ রহমান তদন্ত পরিচালনা করার জন্য পুলিশ কমিশনার অফিসে এবং পরবর্তীতে বেসামরিক তদন্ত পরিচালনার জন্য পার্সোনেল ব্যুরোতে নিযুক্ত করা হয়েছিল। অপরাধ তদন্ত কাজের পাশাপাশি গোয়েন্দা মাসুদ রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের সম্মানিত সুরক্ষা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কমিউনিটির মধ্যে সুপরিচিত খুব সম্মানিত ব্যক্তি মাসুদ রহমানকে এনওয়াই পিডি তাদের বিভাগের সম্পদ হিসেবে উল্লেখ করেছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








