নিউইয়র্ক ফুটবল লীগ ২০১৯ : সোনার বাংলা, আইসাব ও যুব (বি)’র পূর্ণ পয়েন্ট লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর অষ্টম সপ্তাহের খেলায় সোনার বাংলা, আইসাব ও যুব সংঘ (বি) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড পূর্ণ পয়েন্ট লাভ করেছ। গত ৪ আগষ্ট রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। অপর খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ওয়াকওভার পায়। খবর ইউএনএ’র।
কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সোনার বাংলা ২-০ গোলে সন্দ্বীপ স্পোটিং-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। আকর্ষনীয় এই খেলার প্রথমার্ধ গোল শূন্য ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের সময় সোনার বাংলা’র তৌহিদ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ৩৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে তৌহিদ আরো একটি গোল করে (২-০) দলের জয় নিশ্চিত করেন।
দিনের দ্বিতীয় খেলায় আইসাব সহজেই ৪-০ গোলে যুব সংঘ (এ)-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় আইসাব পেলান্টি গোল করে এগিয়ে যায়। দলের পক্ষে জায়েন গোলটি করেন (১-০)। এরপর ১৯ মিনিটের সময় অলি দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। পরবর্তীতে খেলার ৩৪ মিনিটের সময় জায়েন আরো একটি গোল করেন (৩-০) এবং ৩৭ মিনিটের সময় অলি আরো একটি গোল করেন (৪-০)।
দিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড প্রতিপক্ষ জ্যাকসন হাইটস ক্লাবের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে। উল্লেখ্য, ইতিপূর্বে লীগের খেলায় অংশ না নেওয়ায় লীগ ও টুর্নামেন্টের বিধি মোতাবেক জ্যাকসন হাইটস ক্লাব-কে সাসপেন্ড কলা হয়েছে। ব্রঙ্কস ইউনাইটেড-কে বিজয়ী ঘোষণা করা হয় এবং দলটি ৩ পয়েন্ট লাভ করে ।
দিনের চতুর্থ ও শেষ খেলায় যুব সংঘ (বি) ২-০ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে গোল দুটি হয়। এই অর্ধের ৬ মিনিটের সময় আবিদ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে ১৫ মিনিটের সময় বিজয়ী দলের সোহেল আরো একটি গোল করেন (২-০)। খেলার দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
এদিন স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, জহির উদ্দিন জুয়েল, জাকির হোসেন, ইয়াকুত রহমান সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








