নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’র বিনামূল্যে ফ্লুশট কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্ব ব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের অধীনে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লুশট) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ৩ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১২০জন প্রবাসী বাংলাদেশী ফ্লুশট গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পুরুষ্কার প্রাপ্ত শিল্পী ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজনীন, লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ ইমিডিয়েট পাস্ট গভর্ণর লায়ন মেধাদী সাই, পেস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর আমাদু সাই ও লায়ন জিমি চো, নিউইয়র্ক বাংলাদেশী মার্কিন লায়ন্স ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ, প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লায়ন এ কে এম এ রশিদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন আমেনা নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, সেক্রেটারি লায়ন আহসান হাবিব, ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, জয়েন্ট সেক্রেটারি লায়ন হাসান জিলানী, লায়ন লিটু আনাম, লায়ন ফেমড রকি ও লায়ন রুহুল আমিন, ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি কাজী আজম, ফোবানা ২০১৯ এর মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, শো টাইম মিউজিক এর কর্নধার আলমগীর খান আলম ও গ্রাফিক্স ওয়াল্ডের সত্ত্বাধিকারী শাকিল মিয়া, খাবার বাড়ি গ্রোসারি ও পালকি পার্টি হলের সত্ত্বাধিকারী মোঃ কামরুল ইসলাম সহ কমুনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে ক্লাব ও কমিউনিটিতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য চার জনকে ব্রুকলীন বোরো প্রেসিডেন্ট কর্তৃক সাইটেশন প্রদান করা হয়। সাইটেশন প্রাপ্তরা হলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন আমেনা নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, ভাইস প্রেসিডেন্ট ও পাস্ট সেক্রেটারি লায়ন এ কে এম এ রশিদ, জয়েন্ট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল।

অনুষ্ঠানে ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রসিডেন্ট ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদের “সাপ্তাহিক প্রবাস” এর অষ্টম বর্ষ পূর্তি উদযাপন ও কেক কেটে সম্মাননা জানানো হয়।
এই ফ্লু শট কর্মসূচির কনভেনার ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান ও মেম্বার সেক্রেটারি ট্রেজারার এম ডি সাইফুল ইসলাম। ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী ও সেক্রেটারি লায়ন আহসান হাবিব কনভেনার ও মেম্বার সেক্রেটারি সহ কনভেনিং কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সেই সাথে ফ্লু শট কর্মসূচির স্পন্সর সি ভি এস ফার্মেসী ও ডক্টর অফ ফার্মেসী গাজী শাহ নাসের এর প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। তাকে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








