নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটি: সভাপতি হাবিব, সেক্রেটারী সাইফুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ২৬ শে মে বুধবার নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২১ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২১-২২ সালের নুতন কমিটি নির্বাচিত করা হয়। নুতন সভাপতি নির্বাচিত হন বর্তমান সেক্রেটারী লায়ন

আহসান হাবিব ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন বর্তমান ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম ও ট্রেজারার নির্বাচিত হন লায়ন মোঃ মশিউর রহমান মুজুমদার।

নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের প্রিতষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ মতিউর রহমান।

নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি লায়ন মোঃ সায়ীদ ,সাবেক সভাপতি লায়ন অ্যাডভোকেট মোঃ নাসিরউদ্দিন, সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজ ও ক্লাব মেম্বার কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট এট লার্জ লায়ন মঈন চৌধূরী।

ক্লাবের সভাপতি লায়ন আসেফ বারী সাধারণ সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবিব। ক্লাবের ৬০জন সদস্য এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মাধ্যমে ও অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে সাধারণ সভার সমাপ্তি হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








